কাজান এরিনা স্টেডিয়াম। সেখানেই আর্জেন্টিনার এবারের বিশ্বকাপের মৃত্যু ঘটল। সেই মাঠে উপস্থিত ছিলেন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। খেলার শুরুতে তাকে দেখা গিয়েছিল বেশ খোশ মেজাজে। এ সময় পার্টনার রোসিও ওলিভাকে ফ্রেঞ্চ কিস দিতে দেখা গেছে তাকে। তখন তার পাশে বসা ব্রাজিলের সাবেক আন্তর্জাতিক পর্যায়ের ও বিশ্বকাপ খেলোয়ার রোনালদো।
কিন্তু তিনি সেই ঘোষণার প্রতি তোয়াক্কাই করেন নি। তাকে স্টেডিয়ামের ভিতরে দেখা গেছে ধুমপান করতে। ব্যক্তিগত একটি জেটে তাকে দেখা গেছে মদ পান করতে। এ নিয়ে ভিডিও প্রকাশ পেয়েছে। তাতে দেখা গেছে তার পাশে একটি ব্যাগ। তার ভিতর সন্দেহজনক সাদা পাউডার। ক্রোয়েশিয়া যখন হেরে যায় তখন তাকে দেখা গেছে লিওনেল মেসির একটি টি শার্ট দোলাচ্ছেন এবং তাতে চুমু খাচ্ছেন। আর্জেন্টিনাকে সমর্থন দেয়ার জন্য তিনি দর্শকদের উৎসাহী করার চেষ্টা করছেন। এখানেই শেষ নয়। নাইজেরিয়ার বিরুদ্ধে বিজয়ের আগে তাকে দেখা গেছে নাচতে, প্রার্থনা করতে এবং একটি ব্যানার ধরে রাখতে। লিওনেল মেসি প্রথম গোল করার পর তিনি দৈত্যের মতো করে তা উদযাপন করেছেন।

No comments:
Post a Comment