কিশোরের ফুসফুসে জীবন্ত মাছ! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 2 July 2018

কিশোরের ফুসফুসে জীবন্ত মাছ!



দেশের ডাক্তাররা অপারেশন করে ১২ বছরের এক ছেলের ফুসফুস থেকে একটি জীবন্ত মাছ উদ্ধার করেছে। ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের খারগন জেলার অনিল বারেলা নামের ১২ বছরের এক বালক নদীতে খেলা করার সময় ৯ সেন্টিমিটার দীর্ঘ একটি মাছ গিলে ফেলে। ভারতের পত্রিকা দি টাইম্স অফ ইন্ডিয়ার বরাত দিয়ে জানা যায়, ছেলেদের জীবন্ত মাছ গিলে ফেলা একটি স্বাভাবিক ব্যপার। কিন্তু ছেলেতি ভুলভাবে জীবন্ত মাছটি গিলে ফেলে। যে কারণে মাছটি ছেলেটির বাম ফুসফুসে চলে যায়।
মাছটি গিলে ফেলার সাথে সাথে অনিলের প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয় এবং রক্তে অক্সিজেনের মাত্রা অস্বাভাবিক হারে কমে যায়। ডাক্তাররা সাথে সাথে অপারেশন করার সিধান্ত নেন এবং ৪৫ মিনিট অপারেশনের পর মাছটি বের করে আনতে সক্ষম হন। বক্ষ বিশেষজ্ঞ ডাক্তার প্রমোদ ঝাওয়ার জানান, তার ২০ বছরের ডাক্তারই জীবনে এ ধরণের ঘটনা এটাই প্রথম। অপারেশন করার সময়ও মাছটি জীবন্ত ছিল। অপারেশন শেষ করে মাছটি বের করে আনার পর মাছটি মারা যায়।

No comments:

Post a Comment

Post Top Ad