কোচবিহারে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় সরকারি অফিসারদের বললেন:
১. জাতীয় সড়কে উন্নয়ন :
জলপাইগুড়ি শিলিগুড়ি রাস্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় সড়ক কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। সাদা পাথর দিয়ে রাস্তা সারাইয়ের কাজ করা হচ্ছে, এটা বন্ধ করতে হবে। কালো পাথর দিয়ে সারাইয়ের কাজ করতে হবে।
২. বন মহোৎসব :
জেলা ভিত্তিক দেওয়া হবে ৫০ লক্ষ চারা গাছ। স্কুল কলেজকে দেওয়া হবে গাছের চারা। এনজিও এর মাধ্যেমে এই কাজ করা হচ্ছে। ক্লাবকেও দেওয়া হোক। বন মহোৎসবের জন্য এই পরিকল্পনা নেওয়া হয়েছে।
৩. কোচবিহার থেকে কলকাতা বিমান পরিষেবা :
বিমান পরিষেবা আমাদের কাজ হয়ে গেছে। কেন্দ্রকে বলেছি বিমান পরিষেবা দেওয়ায় জন্য। ভালো বিমান না পাওয়া গেলে তো পরিষেবা চালু করা যায়না। এর আগে টেন্ডার ডাকা হয়েছিল, নিরাপত্তা জনিত কারণে আবার টেন্ডার ডাকা হয়েছে।
৪. কোচবিহারে হেরিটেজ সিটি
৫১ কোটি টাকা খরচ করে কাজ শুরু করা হচ্ছে। স্টেট লেভেল কমিটি তৈরি করা হচ্ছে। ড্রেন খোলা থাকবে না। বিদ্যুতের তার মাটির তলা দিয়ে যাবে। আইআইটি খড়গপুর থেকে পরিদর্শন করে গেছে।
৫. আইন শৃঙ্খলা
দিনহাটা তে কিছু আইনসমস্যা আছে। ওটা দেখে নিতে হবে। পঞ্চায়েত ফরমেশন কাজ হবে সেই সময় দেখে নিতে হবে যাতে কোনো সমস্যা না হয়। কেও যেনো দাঙ্গা করতে না পারে সেটা দেখবেন। অসম থেকে এখানে মুভমেন্ট হতে পারে সেদিকে নজর রাখতে হবে। বাইরের লোক এখানে এসে কিছু করছে কিনা সেদিকে নজর রাখতে হবে।
৬. সরকারি প্রকল্প নিয়ে স্পেশাল ড্রাইভ
আমাদের মানসিকতা বদলাতে হবে, আমাদের সব প্রকল্প আছে। শুধু একটু খুঁজে নিতে হবে। অফিসারদের কেউ এটা সাহায্য করতে হবে। গরীব মানুষ যাতে এই সব পায় সেটা দেখতে হবে। যাতে সব জনসাধারণ এই পরিষেবা পায় সেটা দেখতে হবে। ১ লা আগস্ট থেকে স্পেশাল ড্রাইভ করা হবে। মানুষকে জানানো হবে সরকারের প্রকল্প নিয়ে। সরকারি পরিষেবায় যেনো কোনো অবহেলা না থাকে।
৭. ছিটমহল প্রসঙ্গে :
ছিটমহল ভিজিট করতে হবে। বিদ্যুৎ পরিষেবার কাজ প্রায় শেষ, জলের কাজও শেষের দিকে। নিয়মিত দেওয়া হচ্ছে রেশন। পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কোথাও সমস্যা আছে কিনা দেখে নিতে হবে।
৮. সীমান্ত সুরক্ষা :
৫০০ কিমি বেশি এলাকা জুড়ে সীমান্ত। বাংলাদেশ অসম সীমান্ত আছে। সেখানে সতর্ক করা হচ্ছে, স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে যোগাযোগ করা হচ্ছে। সামাজিক উন্নয়ন মূলক অনুষ্ঠান করা হচ্ছে। যেখানে ক্রিমিনাল কার্যকলাপের অভিযোগ আছে সেখানে নজর রাখতে হবে। গত কাল আমরা বৈঠক করেছে সকলকে জানিয়েছি কি করতে হবে। এখানে অনেকের অনেক পরিকল্পনা আছে তারা যাতে কিছু করতে না পারে সেটা দেখতে হবে।

No comments:
Post a Comment