মমতার নেতৃত্বে বাংলার মানুষ উন্নয়নে সামিল
হয়েছে। ভারতকে পথ দেখাবে মমতা। আগামী ২১জুলাই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বেশ কিছু
বার্তা দেবেন। বৃহস্পতিবার চুঁচুড়ার ঘড়ির মোড়ে একটি পথসভায় হাজির হয়ে
একথাই বললেন তৃণমূলের মন্ত্রী অরুপ বিশ্বাস। এদিন ২১জুলায়ের সমর্থনে একটি মিছিল
হয়। খাদিনামোড় থেকে সেই মিছিল যায় ঘড়িরমোড় পর্যন্ত। সেই মিছিলে পা মেলান কয়েক
হাজার তৃণমূল সমর্থকরা। এদিন ঘড়িরমোড়ে গিয়ে মিছিলটি শেষ হয়। সেখানে বক্তব্য রাখেন
মন্ত্রী। এদিন সেখানে হাজির ছিলেন, মন্ত্রী তপন দাশগুপ্ত, অসীমা পাত্র সহ একাধিক
বিধায়ক ও নেতারা।
এদিন মন্ত্রী অরুপ বিশ্বাস বলেন, মানবিক মুখকে প্রধানমন্ত্রী করতে
হবে। পাশাপাশি আগামী লোকসভায় ৪২টা আসনে ৪২টাই তৃণমূলকে উপহার দিতে হবে। ২১জুলাইয়ের
সমাবেশে ৪লক্ষ মানুষকে হুগলি থেকে নিয়ে যাবার টার্গেট দেন মন্ত্রী অরুপ বিশ্বাস।

No comments:
Post a Comment