তান্ত্রিকের কথায় মোবাইল খেল যুবক! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 14 July 2018

তান্ত্রিকের কথায় মোবাইল খেল যুবক!



বয়স বাড়ছে। কিন্তু পাত্রী জুটছে না। আশায় আশায় পাগল হয়ে মারাত্মক কাণ্ড করে বসলেন যুবক। বিয়ের চিন্তায় অসুস্থও হয়ে পড়েছিলেন। শেষে তান্ত্রিকের পরামর্শে নিজের বিপদ নিজেই ডেকে আনলেন।
উত্তরপ্রদেশের হরদৌয়ের বিলগ্রামের বাসিন্দা অজয় দ্বিবেদী। বিয়ের ফুল ফোটাতে এক তান্ত্রিকের শরণাপণ্ণ হন। বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি মতো সেই তান্ত্রিকের কথা মানতে গিয়েই অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়েছেন অজয় দ্বিবেদী।
দিনের পর দিন ধরে এক এক করে খেয়েছেন নানা ধাতব জিনিস। তার মধ্যে আবার একটা মোবাইল ফোনও রয়েছে। সব উদ্ধার হয়েছে। চিকিৎসকরা অস্ত্রোপচার করে বের করেছেন ফোন থেকে ফোনের ব্যাটারি। আরও নানা রকমের ধাতু।
জানা গেছে, তান্ত্রিক অজয়কে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, তিনি তার বিয়ের ব্যবস্থা করে দেবেন। সব অসুখও সারিয়ে দেবেন। প্রতিশ্রুতি পেয়ে তান্ত্রিকের কথা মেনে নিজের মোবাইল ফোন, ফোনের ব্যাটারি, চাবি, ধারালো তার, গ্লাস-সহ নানা জিনিসপত্র খেতে শুরু করেন অজয়।
কিছু দিন যেতেই প্রচণ্ড পেট ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়। আর তার পরেই চিকিৎসকরা উদ্ধার করলেন পেটের ভিতরে থাকা সম্পদ। তবে শেষ রক্ষা হয়েছে। সম্পূর্ণ সুস্থ না করা গেলেও অনেকটাই ভালো রয়েছেন অজয়।

No comments:

Post a Comment

Post Top Ad