স্ত্রীর হাত থেকে বাঁচতে জেলে ঢোকার ফন্দি স্বামীর! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 19 July 2018

স্ত্রীর হাত থেকে বাঁচতে জেলে ঢোকার ফন্দি স্বামীর!




এ কথায় বলে যেদিন বউ বাড়িতে থাকে না, সেদিন নাকি ছেলেদের ‘স্বাধীনতা দিবস’।  তবে একদিনের জন্য নয়, সারা জীবনের জন্য স্ত্রীর হাত থেকে নিষ্কৃতি পেতে চেয়েছিলেন রাজস্থানের জয়পুরের এক যুবক। সেজন্য অভিনব ফন্দিও এঁটেছিলেন তিনি।
কী সেই ছক? ঠিক করেন বাকি জীবনটা জেলেই কাটিয়ে দেবেন। তাই থানায় গিয়ে বউ পেটানোর মিথ্যা গল্প ফেঁদেছিলেন ওই যুবক। বিষয়টি অবশ্য ধরে ফেলেন পুলিশের এক পদস্থ কর্মকর্তা। স্বামী-স্ত্রীর বিবাদ মেটানোর চেষ্টা করেছিলেন তিনি। তার ফলও পেলেন হাতনাতে। বেদম প্রহারে গুরুতর আহত হয়ে এখন হাসপাতালের বেডে ওই পুলিশকর্তা।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে জয়পুরের শিপ্রাপথ থানায় হাজির হন বছর তিরিশের ওই যুবক। তাকে জেলে পোরার জন্য পুলিশ আধিকারিকদের কাছে কাকুতি-মিনতি করতে থাকেন তিনি। যোগেশ বলেন, তিনি তার স্ত্রীকে মারধর করেছেন। তাই তাকে যেন গ্রেপ্তার করা হয়। কিন্তু এরপরই যোগেশের হিসেব বদলে যায়।

No comments:

Post a Comment

Post Top Ad