পুরুষাঙ্গ বাদ দিতে চান যুবক!কেন জানলে অবাক হবেন! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 17 July 2018

পুরুষাঙ্গ বাদ দিতে চান যুবক!কেন জানলে অবাক হবেন!




পর পর প্লাস্টিক সার্জারি করেই চলেছেন বছর বাইশের যুবক ভিনি ওহ। কারণ তিনি এমন এক লুক আনতে চান, যাতে তাকে ভিন্নগ্রহের প্রাণী বলে মনে হয়।
এখানেই শেষ নয়, তিনি সম্প্রতি জানিয়েছেন যে, তার উদ্দেশ্য পূরণের জন্য তিনি তার পুরুষাঙ্গও কেটে বাদ দিতে চান।
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ভিনি ওহ ১৭ বছর বয়স থেকে শুরু করেন চেহারা বদলাতে। প্রথমে ঠোঁট, তারপর গাল ও ভুরু বদলান প্লাস্টিক সার্জারি করে। এরপরে ভিনি ধারণ করেন বিদঘুটে কালো রংয়ের কন্ট্যাক্ট লেন্স, চুল রাঙিয়েছেন বিচিত্র বর্ণে। এবারে সবকিছু অতিক্রম করে তিনি ১৩০,০০০ পাউন্ড খরচ করে নিজের শরীর থেকে যৌনাঙ্গ বাদ দিতে চান। বাদ দিতে চান স্তনাগ্র, এমনকী নাভিও।
ভিনি জানান, তিনি নিজেকে একজন যৌনচিহ্নহীন ভিনগ্রহী হিসেবে দেখতে চান। না পুরুষ, না নারী এমনই এক অস্তিত্বকে তিনি অন্তরে বহন করছেন। তাই তিনি লিঙ্গ পরিবর্তন করে নারী হতে চান না।
তার মতে, অস্তিত্বের জন্য লিঙ্গ অথবা যোনি অপরিহার্য নয়। ছোটবেলায় পড়া অথবা সিনেমায় দেখা এলিয়েনদের মতো বড় মাথা, ভুরুহীন মুখমণ্ডল তার স্বপ্ন। বেড়ে ওঠার সময় থেকেই ভিনি নিজেকে বিচিত্র সাজে সাজাতে শুরু করেন। ক্রমে তিনি বোঝেন, তিনি সমকামী নন, উভকামী নন, পরিবর্তনকামীও নন। 
ভিনি আরও বলেন, এক বিশুদ্ধ ‘আমি’ হতে গেলে সর্বাগ্রে প্রয়োজন, নিজের স্বতন্ত্র অস্তিত্ব ঘোষণা আর জেন্ডারের অবলোপ। তার এই ‘আমি’ হয়ে ওঠার ব্যাপারটাকে পাবলিক সবসময়ে ভাল ভাবে নেয় না। বহুবারই আমাকে হেনস্থা হতে হয়েছে। কিন্তু অনেক জায়গাতেই পেয়েছি সমাদর ও স্বীকৃতি।

No comments:

Post a Comment

Post Top Ad