নেইমারকে মারাদোনার টিপস! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 5 July 2018

নেইমারকে মারাদোনার টিপস!


নেইমারকে নিয়ে বিশ্বফুটবলে চলছে আলোচনা-পর্যালোচনা। তার পারফমেন্স নিয়ে প্রশ্ন না উঠলেও বারংবার পড়ে যাওয়া নিয়ে প্রশ্ন উঠছে অহরহ। সমালোচনার পাশাপাশি নেইমারকে উপদেশ দিচ্ছেন অনেকেই। নেইমারকে দেয়া উপদেশমালায় এবার নিজের নাম যুক্ত করলেন ম্যারাডোনা।
যেখানে মেসি, রোনাল্ডো দেশে পাড়ি জমিয়েছেন সেখানে দলকে টেনে ওপরের দিকে নিয়ে যাচ্ছেন নেইমার। তবু নেইমারের কীর্তির প্রায় সবটুকুই ঢাকা পড়ে যাচ্ছে তার এভাবে বারবার পড়ে গিয়ে কাঁতড়ানোর দৃশ্যতে।
তাই নেইমারকে আর্জেন্টাইন গ্রেট দিয়েগো ম্যারাডোনার পরামর্শ, অহেতুক ডাইভ নয়। বদলাও মানসিকতা! মেক্সিকো ম্যাচ জিতে ব্রাজিল কোয়ার্টার ফাইনালে ওঠার পর নেইমারকে এমন পরামর্শই দিলেন এ ফুটবল কিংবদন্তি।
৫৭ বছর বয়সী ম্যারাডোনারও চোখে পড়েছে নেইমারের পড়ে গিয়ে রেফারির দৃষ্টি আকর্ষণের চেষ্টা।
আর্জেনটাইন কিংবদন্তি বলেছেন, ‘নেইমার এখন তারকা ফুটবলার। ওকে জানতে হবে যে এই যুগে অহেতুক ডাইভিংয়ের শাস্তি হলুদ কার্ড। ভিএআর চালু হয়েছে। কোস্টারিকার বিপক্ষে এরই মধ্যে সে হলুদ কার্ড দেখেছে। ওর মাথার মধ্যে থাকা চিপ এবার বদলাতে হবে।’ অর্থাৎ মানসিকতা বদলাতে বলেছেন ম্যারাডোনা।
বিশ্বজুড়ে সাবেক তারকাদের অনেকেই বল পায়ে নেইমারের প্রশংসা যেমন করছেন, তেমনই সমালোচনা করেছেন তার রেফারির দৃষ্টি আকর্ষণের চেষ্টার।

No comments:

Post a Comment

Post Top Ad