নির্যাতিতা বনশ্রীর শহীদ মাতঙ্গিনী অরাজনৈতিক সংগঠন! আর্থিক সাহায্য - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 1 July 2018

নির্যাতিতা বনশ্রীর শহীদ মাতঙ্গিনী অরাজনৈতিক সংগঠন! আর্থিক সাহায্য




চাঁদনী, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার চিয়াড়া গ্রামে গত ২ রা জুন নবম শ্রেণির ছাত্রী বনশ্রীর ওপর ঘটে যাওয়া মর্মান্তিক ধর্ষণ ও খুনের ঘটনার পর পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে প্রতিবাদের ঝড় উঠেছিল। মেচেদা সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে অরাজনৈতিক ভাবে মানুষ সংগঠিত হয়ে পথে নেমেছিল মৌন মিছিল করে হয়েছিল । কখন প্রতিবাদী মৌন মিছিল কখন কোর্ট চত্বরে তারা ফেটে পড়েছে বিক্ষোভে। গত ২৪ জুন রবিবার প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে রক্তদান শিবির ও আয়োজন করে শহীদ মাতঙ্গিনী অরাজনৈতিক সংগঠন । এই কর্মসূচিতে উদ্বৃত্ত অর্থ রবিবার বনশ্রী  ঘোড়ই এর পরিবারের হাতে কুড়ি হাজার টাকা তুলে দেওয়া হল সংগঠনের তরফে। বনশ্রী ঘোড়ই ভাই এর পড়াশোনার জন্যে এই আর্থিক সাহায্য দেওয়া হয়। সাধারণ মানুষ হিসেবে সংগঠন এর সদস্যার নির্যাতিতার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। এছাড়া আগামী দিনে গ্রামের মানুষদের সঙ্গে নিয়ে এলাকায় বৈদ্যুতিক আলোর ব্যবস্থা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আর বনসৃজনেরও কর্মসূচি নেওয়া হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad