ব্রেকিংঃ আতসবাজির কারখানায় বিস্ফোরণ, মৃত ১৯ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 6 July 2018

ব্রেকিংঃ আতসবাজির কারখানায় বিস্ফোরণ, মৃত ১৯


মেক্সিকোতে আতসবাজির কারখানায় একাধিক বিস্ফোরণের জেরে প্রাণ হারালেন ১৯ জন। জখম প্রায় ৪০। দুর্ঘটনাটি ঘটেছে মেক্সিকোর তালতেপেক শহরে। মেক্সিকোর তালতেপেক শহরে আতসবাজি তৈরির একাধিক কারখানা রয়েছে। গতকাল প্রথম বিস্ফোরণটি ঘটে শহরের লা সসেরা এলাকায় একটি আতসবাজির কারখানায়। তার কিছুক্ষণ পরই আরও একটি বিস্ফোরণ ঘটে। আগুন নেভাতে গিয়ে মৃত্যু হয় চারজন দমকলকর্মীর। এছাড়া ঘটনাস্থানে উপস্থিত দু'জন পুলিশ কর্মীও প্রাণ হারান।


পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থানে বিপর্যয় মোকাবিলা বাহিনীর শ'খানেক সদস্য ও হেলিক্পাট পাঠানো হয়েছিল। আহতদের স্থানীয় হাসপাতালগুলিতে ভরতি করা হয়েছে।

তালতেপেক শহরে আতসবাজির কারখানায় বিস্ফোরণ ও তার জেরে প্রাণহানি নতুন কোনও ঘটনা নয়। গত মাসেই ওই এলাকার একটি আতসবাজির কারখানায় বিস্ফোরণে সাতজনের মৃত্যু হয়েছিল। এছাড়া ২০১৬ সালে ওই এলাকায় আতসবাজির বাজারে বিস্ফোরণের জেরে ৪২ জনের মৃত্যু হয়েছিল। প্রশাসনের একাংশের অভিযোগ, অধিকাংশ আতসবাজি কারখানা প্রয়োজনীয় অনুমতি ছাড়াই চলছে। 

No comments:

Post a Comment

Post Top Ad