মৃত বাবাকে নিয়ে সেলফি মডেলের! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 22 July 2018

মৃত বাবাকে নিয়ে সেলফি মডেলের!

মৃত বাবাকে নিয়ে সেলফি, বিতর্কিত সার্বিয়ান মডেল
জেলিকা জুবিচিক। সামাজিক মাধ্যমে নিজেকে গায়িকা ও মডেল হিসেবে পরিচয় দেন তিনি। সম্প্রতি হাসপাতালে মৃত বাবার সঙ্গে সেলফি তুলে পোস্ট করায় এ সার্বিয়ানকে নিয়ে বিতর্ক শুরু হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ছবিটি তোলার কিছুক্ষণ আগেই মারা যান ওই মডেলের বাবা। ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, 'বাবা, শান্তিতে ঘুমাও। আমাদের যতটুকু চেষ্টা করার ছিল করেছি। কিন্তু সবকিছু তো আমাদের নিয়ন্ত্রণে নেই। আমরা কতটুকু বাঁচবো তা তো আমরা নির্ধারণ করতে পারি না। সবকিছুর জন্য ধন্যবাদ। আমি আপনার মেয়ে হয়ে এবং আপনাকে বাবা হিসেবে পেয়ে কৃতজ্ঞ। সঠিক পথে চলতে শেখানোর জন্য ধন্যবাদ। শান্তিতে থাকুন। আপনি সবসময়ে আমাদের হৃদয়ে থাকবেন।'
ছবিটি পোস্ট করায় ওই মডেলকে মানসিকভাবে অসুস্থ হিসেবে আখ্যা দিয়েছেন অনেকে। তীব্র সমালোচনা শুরু হওয়ার পর বাধ্য হয়ে ছবিটি মুছে দিয়েছেন ওই সার্বিয়ান মডেল।

No comments:

Post a Comment

Post Top Ad