মোদি ‘গণতন্ত্রের সঠিক নেতা’: কঙ্গনা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 30 July 2018

মোদি ‘গণতন্ত্রের সঠিক নেতা’: কঙ্গনা


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ বলিউড কুইন খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাউত। অবশ্য গত ৫ বছর ধরেই মোদির বিভিন্ন প্রশংসা করে আসছেন তিনি। এবার প্রধানমন্ত্রীর তরুণ জীবন নিয়ে তৈরি একটি শর্ট ফিল্মের স্ক্রিনিংয়ে গিয়ে মোদিকে নিয়ে গাল ভরা মন্তব্য করলেন এই নায়িকা। 
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মোদিকে ‘গণতন্ত্রের সঠিক নেতা’ খেতাবে ভূষিত করেছেন কঙ্গনা।
মোদির জীবন নিয়ে তৈরি শর্টফিল্ম ‘চলো জিতে হ্যায়’ দেখে মুগ্ধ হয়ে কঙ্গনা বলেছেন, ‘ছবিটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। এই ছবিটা মোদিকে নিয়ে নয়। ছবিটা আমাদের নিয়ে যে, কীভাবে একজোট হয়ে সমাজকে উন্নত করতে হবে।’
একটি ফ্যাশন শোতে রাজনীতিতে যোগ দেয়া নিয়ে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নে তিনি বলেন, ‘আমাদের দেশে কোনো বিপদ হলেই আমাদের সেনারা জীবন বিপন্ন করে সব সময়ে প্রস্তুত থাকেন। আমার দেশের যদি আমাকে কখনও প্রয়োজন হয়, তাহলে আমিও জীবন দিয়ে দেশের পাশে থাকব।’
তবে সরাসরি রাজনীতিতে নামার বিষয়ে এখন না ভাবলেও দেশের পাশে যে তিনি সবসময় থাকবেন তা স্পষ্টই জানিয়ে দিলেন তিনি। তার ভাষ্য, আমি মনে করি- রাজনীতিতে যোগ দেয়ার জন্য এখনও আমার যথেষ্ট বয়স হয়নি। এবং যতটা জ্ঞান থাকা প্রয়োজন তা-ও আমার নেই।

No comments:

Post a Comment

Post Top Ad