পশ্চিমবঙ্গ দখল করতে ময়দানে নামছে স্বয়ং মোদীজি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 10 July 2018

পশ্চিমবঙ্গ দখল করতে ময়দানে নামছে স্বয়ং মোদীজি


নিজস্ব প্রতিনিধি: অমিত শাহ গত মাসে রাজ্য সফরে এসে বলে গিয়েছিলেন আগামী লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলায় লাগাতার সভা করবেন। সেই মতোই প্রস্তুতি নিচ্ছে রাজ্য বিজেপি। ১৬ জুলাই মেদিনীপুরে সভা করবেন নরেন্দ্র মোদী।তারপর প্রতি মাসে মাসে লোকসভা নির্বাচনকে সামনে রেখে দিল্লীর প্রথম সারির নেতারা আসতে শুরু করবে । যুব মোর্চা বিধানসভা অভিযান করবে আগস্টে। সেখানে ত্রিপুরা সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীকে আনার পরিকল্পনা রয়েছে । শহীদ মিনার ময়দানে যুব মোর্চার সভা হবে। সেই সভাতেও অমিত শাহ থাকবেন বলে খবর। লোকসভা নির্বাচনের আগে মোদি ও অমিত শাহ বাংলায় লাগাতার সভা করবেন। বিজেপি নেতৃত্ব বাংলাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে । লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে যতটা সম্ভব বেশি আসন দখল করাই লক্ষ্য মোদীজীর ।

No comments:

Post a Comment

Post Top Ad