কার্গিল বিজয় দিবসে ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে এই যুদ্ধের শহিদদের উদ্দেশে শ্রদ্ধাও জানিয়েছেন তিনি। বুধবার সারা দেশজুড়ে পালিত হচ্ছে ১৮ তম কার্গিল বিজয় দিবস। মোদি তাঁর ট্যুইটারে লিখেছেন, ‘ভারতীয় সেনার অবদান এবং আত্মবলিদানের জন্য আমি গর্ববোধ করি। তাঁদের লড়াই ও স্বার্থত্যাগের জন্যে সুরক্ষিত থেকেছে সারা দেশে মানুষ। কার্গিল বিজয় দিবস আমাকে মনে করিয়ে দেয়, ভারতীয় সেনাবাহিনীর ক্ষমতা।’ সোমবার থেকেই শুরু হয়েছে ১৮তম কার্গিল বিজয় দিবস। জম্মু ও কাশ্মীরের দ্রাস ওয়ার মেমোরিয়ালে অনুষ্ঠিত হচ্ছে নানা অনুষ্ঠান। ১৯৯৯ সালে যুদ্ধে এই দিনটিতেই কার্গিলে পাকিস্তানের বিরুদ্ধে ভারত জেতে। যদিও সেই জয়ের মূল্য হিসাবে আত্মবলিদান দিয়েছিলেন প্রায় ৫০০ ভারতীয় সেনা জওয়ান।

No comments:
Post a Comment