মা-বাবা-মেয়ের জন্মদিন একদিনে! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 28 July 2018

মা-বাবা-মেয়ের জন্মদিন একদিনে!

মা-বাবা-মেয়ে’র জন্মদিন একদিনে!
প্রত্যেকেই নিজের জন্মদিনের দিনটিকে বিশেষভাবে কাটাতে চান। জন্মদিনের যে কোনো উপহারই উৎসব উপলক্ষ হিসেবে আবির্ভূত হয়। তবে এদিন এক দম্পতি তাদের জন্মদিনে বিশেষ একটি উপহার লাভ করেছেন। লিসা লোয়ে হল এবং মিচেল হল দম্পতির জন্মদিন ২৭ জানুয়ারি।
বিয়ের পর প্রতিটা জন্মদিন এক সঙ্গে উপযাপন করেছেন এই দম্পতি। এ বছর লিসা-মিচেল দম্পতির সেই জন্মদিনের আনন্দ কয়েকশ গুণ বেড়ে গেছে। কারণ নিজেদের জন্মদিনেই তারা উপহার হিসেবে পেয়েছেন একটি ফুটফুটে কন্যা সন্তান। নর্থ ক্যারোলিনার একটি হাসপাতালে জন্ম নেওয়া এই ভাগ্যবান শিশুটির নাম রাখা হয়েছে লনডন হল। বাবা-মায়ের মতো তার জন্মদিনও ২৭ জানুয়ারি। এর ফলে পুরো পরিবারের সবাই এক সঙ্গে জন্মদিন পালন করতে পারবে।-এপি।

No comments:

Post a Comment

Post Top Ad