রাস্তার কুকুরদের জন্মনিয়ন্ত্রণে উদ্যোগী পুরসভা! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 16 July 2018

রাস্তার কুকুরদের জন্মনিয়ন্ত্রণে উদ্যোগী পুরসভা!


জয়ন্ত সাহা, আসানসোলঃ পুরসভা এলাকায় রাস্তার কুকুরদের জন্ম নিয়ন্ত্রনে উদ্যোগী হল আসানসোল পুরসভা ৷ সোমবার আসানসোলের ২৮ ও ৩০ নম্বর ওয়ার্ডে পানাগড় থেকে একটি দল এসে বেশ কিছু রাস্তার কুকুর ধরে নিয়ে যায় স্টেরিলাইজেশনের নামে ৷ এ বিষয়ে স্থানীয় কাউন্সিলার গোলাম সরওয়ার কে জিজ্ঞাসা করা হলে তিনি জানান , এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখতে পুরসভা যতই সচেষ্ট হোক রাস্তার কুকুদের কারণে তা অনেকাংশে ব্যহত হচ্ছে ৷ সে জন্যেই পুরসভার পক্ষ থেকে এই উদ্যোগ ৷বর্তমানে প্রতি ওয়ার্ড থেকে নটি কুকূরকে স্টেরিলাইজ করা হবে ৷মূলত রাস্তার কুকুরদের দ্রুত হারে সংখ্যা বৃদ্ধি রোধ করতে এই উদ্যোগ ৷ পরে এই স্টেরিলাইজেশন পদ্ধতিতে কুকুরদের সংখ্যা বৃদ্ধি পাবে ৷ তবে ২৮ ও ৩০ নম্বর ওয়ার্ডে সোমবার যে ভাবে কুকুরগুলিকে ধরে টেনে হেঁচড়ে আনা হয় তা ,রীতিমতো অমানবিক দৃশ্য ৷ যার বিরুদ্ধে ইতিমধ্যে গর্জে উঠেছে শহরের পশুপ্রেমী সংস্থাগুলি ৷

No comments:

Post a Comment

Post Top Ad