"ধর্মীয় টুপি পরুন! তবে সবুজ টুপি নয়" - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 20 July 2018

"ধর্মীয় টুপি পরুন! তবে সবুজ টুপি নয়"


“মুর্শিদাবাদের রাজা” অধীর চৌধুরী দাদা আপনি আসুন আমাদের বিজেপিতে আসুন। এখান থেকেই আপনি মানুষের সেবা করুন। যার জন্যে আপনি বিখ্যাত। যে কাজ আপনাকে কংগ্রেস করতে দেবেনা। আপনি এখন পথ হারা পথিক। তাই আপনার আসল পথ হচ্ছে বিজেপি।বিজেপির সংখ্যালঘু এলাকায় এক জনসভায় গিয়ে একথাই বললেন বিজেপির রাজ্যনেতা জয় বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, হিন্দু মুসলমান সমান, কোনও ভেদাভেদ নেই। 'আপনারা ধর্মীয় টুপি পরুন। কিন্তু তৃণমূলের টুপি আর পরবেন না।' বৃহস্পতিবার নদীয়া জেলার নাজিরপুর ভুসিমাল হাটে এদিন বিজেপির জনসভায় জয় বন্দ্যোপাধ্যায় ছাড়াও হাজির ছিলেন তৃণমূলের প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি নেতা হুমায়ুন কবীর। জয় বলেন, তৃণমূল যদি আপনাদের বন্ধু সরকার হয় তবে বলুন তো কার ঘর থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম কিংবা দ্বিতীয় হয়েছে। কোথায় একটা ভালো ডাক্তার, ইঞ্জিনিয়ার, খেলোয়ার বা কবি বেড়িয়েছে। কিছু হয়নি। কংগ্রেসকে  কটাক্ষ করে বলেন, কংগ্রেস যেখান থেকে শেষ করেছিল। সিপিএম সেখান থেকে শুরু করেছে। সিপিএম যেখানে শেষ করেছে। তৃণমূল সেখান থেকে সংখ্যালঘুদের ব্যবহার করা শুরু করেছে।

No comments:

Post a Comment

Post Top Ad