প্রেমে পড়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 20 July 2018

প্রেমে পড়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি!

নওয়াজউদ্দিন সিদ্দিকি নিজের প্রতিভা ও কঠোর পরিশ্রমের দাম পান ২০১১ সালের ‘কাহানি’ ছবিতে। একেবারে আনইম্প্রেসিভ চেহারার একজন পুলিশ অফিসারের চরিত্রে অসম্ভব ভাল অভিনয় করে সকলের নজর কাড়েন নেওয়াজউদ্দিন সিদ্দিকি।
তার পরে আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। বর্তমানে ছোট ভাই, শামাস নওয়াব সিদ্দিকির সঙ্গে মুম্বইয়েই থাকনে নওয়াজ। যদিও তিনি বিবাহিত। এক মেয়ে ও এক ছেলে রয়েছে তাঁর।
সম্প্রতি ইনস্টাগ্রাম পেজে এক সুন্দরী তরুণীর সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেন নওয়াজ। আর তাতেই শোরগোল পড়ে যায় নেটিজেনদের মধ্যে। ছবির ক্যাপশানটিই মূলত আলোড়ন ফেলেছে। যেখানে নওয়াজ লিখেছেন, ‘ইয়ে লড়কি মেরে রোম রোম মে হ্যায়’। অর্থাৎ, ‘এই মেয়েই আমার সব কিছুতে’।
স্বাভাবিকভাবেই কৌতুহল সৃষ্টি হয়েছে এই তন্বীকে নিয়ে। তিনি কি নওয়াজের আসন্ন কোনও ছবির কো-স্টার? নাকি, নওয়াজের জীবনের রোম্যান্টিক কেউ? উত্তর রয়েছে শুধুমাত্র ‘বাবুভাই বন্দুকবাজ’এর কাছেই!
প্রসঙ্গত, ‘কাহানি’ ছবির জন্য জাতীয় পুরষ্কারও জয় করেন অভিনেতা নেওয়াজউদ্দিন সিদ্দিকি।

No comments:

Post a Comment

Post Top Ad