নতুন অধিনায়ক মেসি! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 6 July 2018

নতুন অধিনায়ক মেসি!


আর কিছুদিন পরেই বিদায় ঘন্টা বাজবে বিশ্বকাপের। এরপরেই আবার সবাই মেতে উঠবে ক্লাব ফুটবল নিয়ে। লিওনেল মেসিও এদের থেকে ব্যতিক্রম নন। বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকে আর্জেন্টিনা বিদায় নেয়ায় বর্তমানে বার্সেলোনায় পরিবারের সঙ্গে অবস্থান করছেন তিনি। এর মাঝেই ঘোষণা আসলো, বার্সেলোনার আগামী মৌসুমের অধিনায়কের আর্মব্যান্ড থাকবে মেসির হাতে।
গত মৌসুমে বার্সেলোনার অধিনায়কত্বের দায়িত্বে ছিলেন আন্দ্রেস ইনিয়েস্তা। ওই মৌসুমেই বার্সেলোনার দ্বিতীয় অধিনায়ক ছিলেন মেসি এবং এদের দু’জনের অবর্তমানে বার্সেলোনার তৃতীয় অধিনায়কের দায়িত্ব পালন করেছেন সার্জিও বুসকেটস।
তবে মৌসুম শেষে ইনিয়েস্তার ক্লাব ছাড়াতে অধিনায়কের আর্মব্যান্ড চলে আসে মেসির হাতে। আগামী মৌসুমের শুরু থেকেই বার্সেলোনার হয়ে অধিনায়ক হিসেবেই প্রত্যেকটি ম্যাচে দেখা যাবে তাকে। বার্সেলোনায় ১৪টি মৌসুম কাটিয়েছেন মেসি। এই সময়ে কার্লোস পুয়োল, জাভি হার্নান্দেজ এবং আন্দ্রেস ইনিয়েস্তাকে অধিনায়ক হিসেবে পেয়েছেন বার্সেলোনার সর্বকালের সেরা এই ফুটবলার।

No comments:

Post a Comment

Post Top Ad