নিজস্ব প্রতিনিধি: জমি ও ক্ষতিপুরন নিয়ে তৈরি জট কেটে গিয়ে ৩১ নং জাতীয় সড়কের ওপর ফ্লাই ওভার নির্মান কাজ শুরু হল ওদলাবাড়িতে। ওদলাবাড়ি থেকে মালবাজার যাবার পথে চেল সড়ক সেতু পেরিয়ে রেলওয়ে লেভেল ক্রসিং' র ওপর এই ফ্লাই ওভার তৈরি হবে।এ প্রসঙ্গে পূর্ত দপ্তরের আর ও বি বিভাগের নির্বাহী বাস্তুকার কল্যান রায় বলেন, " দুপাশের এ্যাপ্রোচ রোড সহ মোট ১৬০০ মিটারের নির্মান কাজ হবে,২৮ মিটার চওড়া এই ফ্লাই ওভারের দুপাশে আবার ১ মিটার চওড়া নিকাশি নালা থাকবে।চেল সড়ক সেতু পেরিয়ে রানিচেরা চা বাগানের একটি বাঁকের মুখে গিয়ে শেষ হবে উড়ালপুলটি।"এদিকে উড়ালপুলটি নির্মানের দায়িত্বপ্রাপ্ত ছত্তিশগড়ের একটি নির্মানকারি সংস্থার পক্ষে সন্দীপ দুবে জানিয়েছেন," উড়ালপুল নির্মানের জন্য জমি ও ক্ষতিপুরনের জটে কাজ শুরু করতে কিছুটা দেরি হলেও এখন আর কোন সমস্যা নেই।প্রশাসনিক উদ্যোগে এই সমস্যা মিটে গিয়েছে,আপাতত মাটি ভরাটের কাজ শুরু হয়েছে।আগামী এক সপ্তাহের মধ্যে ডাইভারশনের কাজ শুরু করা হবে।আশা করছি আগামী দুবছরের নির্দিষ্ট সময়সীমার মধ্যে পুরো কাজ আমরা শেষ করতে পারবো।"
অন্যদিকে ২০১৭ সালের ২৮ শে মার্চ, জলপাইগুড়িতে এক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ওদলাবাড়ি সহ জেলার আরো ৪ টি জায়গায় ওভারব্রিজ তৈরি হবে বলে ঘোষনার পর এই এলাকার মানুষ মুখ্যমন্ত্রীর এই ঘোষনাকে স্বাগত জানিয়েছিলেন।জাতীয় সড়কের ওপর রেলওয়ে লেভেল ক্রসিংয়ে আর দীর্ঘক্ষন আটকে থাকার যন্ত্রনা পোয়াতে হবে না ভেবে সকলেই চাইছিলেন দ্রুত কাজ শুরু হোক।অবশেষে কাজ শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন এলাকার মানুষ। প্রায় ৬০ কোটি টাকা ব্যায়ে তৈরি হচ্ছে এই ফ্লাই ওভারটি।


No comments:
Post a Comment