এবার অন্য ময়দানে নেইমারের লুটোপুটি অভিনয়! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 14 July 2018

এবার অন্য ময়দানে নেইমারের লুটোপুটি অভিনয়!


উইম্বডনের কোর্টেও ‘নেইমার নাটক’! শুনতে অবাক লাগলেও টেনিস কোর্টে ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারকে নকল করে মাটিতে শুয়ে গড়াগড়ি দিলেন টেনিস তারকা৷ উইম্বলডনে পুরুষ কিংবদন্তি ডাবলসের তৃতীয় রাউন্ডের ম্যাচে শুক্রবার এমন ঘটনার সাক্ষী থাকল অল ইংল্যান্ড ক্লাব৷
মনসুর ভারামি ও গোরান ইভনিসেভিচ জুটির বিরুদ্ধে খেলা ছিল জোনাস জোর্কম্যান ও টড উডব্রিজ জুটির৷ সেই ম্যাচে ডাবলস পার্টনার উডব্রিজের শট জোর্কম্যানের শরীরে এসে লাগে৷ এরপর কিছু সময় পর পার্টনারের দিকে তাকিয়েই পেটে হাত দিয়ে মাটিতে শুয়ে পড়ে নাটক করতে শুরু করে দেন জোর্কম্যান৷
সবুজ ঘাসের টেনিস কোর্টে রীতিমতো নেইমারের মতো গড়াগড়ি দিতে দেখা যায় জোর্ককে৷ তাঁর নাটক দেখে গ্যালিরিতে তখন হাসির ফোয়ারা ছুটছে৷ হাসি চেপে রাখতে পারেননি পার্টনার উডব্রিজও৷ অন্যদের হাসতে দেখে আবার হাত পা ছুঁড়ে আর্তনাদ জুড়ে দিয়ে অসহ্য যন্ত্রণার বহি:প্রকাশ করেন সুইডিস এই টেনিস তারকা৷
সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়া দৃশ্যে আরও ধরা পড়েছে প্রতিদ্বন্দ্বী খেলোয়াড় ভারামি এগিয়ে এসে জোর্কের বুকে কান পেতে হার্টবিট শুনতে শুরু করে দেন৷ হার্টবিট না পাওয়ার ইঙ্গিত পেয়ে এরপর পাম্পিং করতে শুরু করে দেন ভারামি৷ মজার ঘটনা দেখে হাসিতে ফেটে পড়েন দর্শকরা৷
চলতি বিশ্বকাপের ম্যাচে বারবার মাটিতে পড়ে নাটক করতে দেখা গিয়েছে নেইমারকে৷ বিশেষ করে প্রি-কোয়ার্টার পর্বে মেক্সিকোর বিরুদ্ধে ম্যাচে নেইমারের প্লে-অ্যাক্টিং সবকিছুকে ছাপিয়ে যায়৷ সাইডলাইনের ধারে নেইমার পড়ে গেলে মেক্সিকোর এক ফুটবলার তাঁর কাছে ছুটে এসেছিলেন৷ সেসময়ই মেক্সিকো ফুটবলারের জুতোর স্পাইক অনিচ্ছাকৃতভাবে নেইমারের ডান পায়ে লেগে যায়৷ এতেই হাত পা ছুঁড়ে গড়াগড়ি দিয়ে যন্ত্রণার অভিনয় করেছিলেন ব্রাজিলীও তারকা৷ ঘটনার পরবর্তী সময়ে নেইমারের খেলা দেখে গুরুতর চোটের কোনও ইঙ্গিত মেলেনি৷ এরপরই নেইমি’র প্লে-অ্যাক্টিং নিয়ে বিশ্বজুড়ে তুমুল সমালোচনা হয়েছে৷
রাশিয়ার বিশ্বফুটবলের রঙ্গমঞ্চে অবশ্য একবার নয়, একাধিকবার বিপক্ষ ফুটবলারের চ্যালেঞ্জে মাটিতে আছড়ে পড়ে ব্রাজিলিয়ান তারকাকে রেফারিদের বিভ্রান্ত করে ফাউল আদায়ের চেষ্টা করতে দেখা গিয়েছে৷ ফুটবলবিশ্বে সেই নিয়ে ট্রোলিংও কম হয়নি৷ মেক্সিকান সমর্থকরা প্রি-কোয়ার্টারের সেই লড়াই শেষে স্টেডিয়ামের বাইরে মাটিতে গড়াগড়ি খেয়েছেন৷ এবার নেইমারকে নকল করে উইম্বলডন কোর্টে গড়াগড়ি খেলেন টেনিস তারকা৷

No comments:

Post a Comment

Post Top Ad