নেইমারের নাটকে মারাদোনার খিল্লি! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 3 July 2018

নেইমারের নাটকে মারাদোনার খিল্লি!


রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচগুলোতে নামের প্রতি সুবিচার করতে পারেননি ব্রাজিলের সুপারস্টার নেইমার। মাঠে তাকে সেইভাবে খুজে পাওয়া যায়নি। উল্টো বরং ইচ্ছাকৃতভাবে পড়ে গিয়ে ট্যাকলের শিকার হওয়ার অভিনয় করা নিয়ে নেইমার হয়েছেন সমালোচিত। দ্বিতীয় রাউন্ডে মেক্সিকোর বিপক্ষে অবশ্য জ্বলে ওঠেছেন দুর্ধর্ষ এই স্ট্রাইকার। তবে আঘাত পাওয়ার অভিনয় করার অপবাদ তার পিছু ছাড়েনি।

ম্যারাডোনা বলেন, 'নেইমার একজন তারকা খেলোয়াড়। তার মধ্যে এখনো সামান্য কিছু ঘাটতি আছে। তবে সে অবশ্যই একজন তারকা। তার মনে রাখতে হতো যে, ড্রাইভ দিলেও হলুদ কার্ড দেখতে হয়। এছাড়া ভিএআর আছে এখন। তার মাথার ওপর একটি হলুদ কার্ড ঝুলছে। কোস্টারিকার বিপক্ষে সে হলুদ কার্ড দেখেছে। এটা নিয়ে তার সামান্য হলেও চিন্তিত হওয়া উচিত ছিল।'নেইমারের পারফরর্মেন্স ও আহত হওয়ার অভিনয় প্রসঙ্গে আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ম্যারাডোনা এবার মুখ খুলেছেন। তিনি বলেন, নেইমার অবশ্যই ভালো খেলোয়াড়। কিন্তু মাঠে সামান্য বাড়তি সুবিধা নেওয়ার জন্য তার অজুহাত দাঁড় করানো উচিত নয়। মেক্সিকোর বিপক্ষে নেইমার দারুণ খেলেছেন। দল তার ওপর নির্ভর করতে শুরু করেছে। আর তাই তার ড্রাইভ দেওয়া দলের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে।
তবে আয়ারল্যান্ড কোচ মার্টিন ও'নেইল মনে করেন, নেইমারের সঙ্গে যা হয়েছে তা সত্যিই দুঃখজনক। সত্যি করে বললে নেইমারের পায়ে পা দেওয়াটা দেখা ছিল কষ্টের ব্যাপার। নেইমার যেভাবে ব্যাথা পাওয়ার ভান করে ছটফট করেছে ব্যাথাটা অত গুরুতর ছিল না এটা বলতেই হবে। তবে মেক্সিকান ফুটবলার যা করেছে তাতে তার লাল কার্ড প্রাপ্য ছিল।'

No comments:

Post a Comment

Post Top Ad