৩৮ রোগীকে হত্যা করল নার্স! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 10 July 2018

৩৮ রোগীকে হত্যা করল নার্স!


৩৮ রোগীকে হত্যা করেছেন এক নার্স! হাসপাতালে রোগীর স্বজনরা বিরক্ত করায় তিনি এ কাণ্ড ঘটান।
এ অভিযোগ উঠেছে ইতালির এক নার্সের বিরুদ্ধে।
ইতালির রাভিন্না প্রদেশের লুগো শহরের একটি হাসপাতালে এ ঘটনা ঘটে। দানিয়েলা পজ্জালি নামের ওই নার্সের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।

ইতালির দৈনিক লিবেরো কুতিদিয়ানোর বরাত দিয়ে আজ মঙ্গলবার ইংল্যান্ডের ইন্ডিপেন্ডেন্ট এ খবর দিয়েছে।

হাসপাতালে ভর্তি ৭৮ বছর বয়সী এক রোগীর শরীরে পটামিয়াম ক্লোরাইডযুক্ত ইঞ্জেকশন দেয়ার পর পজ্জালি বিরুদ্ধে এ অভিযোগ ওঠে। রোসা কালডেরনি নামের ওই রোগী ডায়বেটিস সমস্যায় কিছুদিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

পটাশিয়াম ক্লোরাইড যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ড কার্যকরে ব্যবহৃত হয়ে থাকে। রাসায়নিকটির মিশ্রণ মানুষের দেহে প্রবেশ করলে হৃদযন্ত্রের কার্যকারিতা হ্রাস কিংবা বিকল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

তবে পজ্জালির এ কাণ্ড ঘটিয়ে থাকলেও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণ করা অত সহজ হবে না। কারণ পটাশিয়াম ক্লোরাইড মানবদেহে প্রবেশ করার কিছুক্ষণ পর এর অস্তিত্ব শরীর থেকে হারিয়ে যায়।
তদন্তকারী কর্মকর্তা আলেজান্দ্রো মানচিনি এ অভিযোগের তদন্ত  খুবই জটিল বলে মনে করছেন।

No comments:

Post a Comment

Post Top Ad