প্লাস্টিক সার্জারি। এই শব্দটা সঙ্গে ফিল্ম ইন্ডাস্ট্রি যেন ওতপ্রতভাবে জড়িত। সেই হলিউড হোক বা বলিউড। প্লাস্টিক সার্জারি সর্বত্র ছড়িয়ে। এ বিষয় যে কাউকে মাত দিতে পারে একমাত্র একজন। কিম কার্দাশিয়ান। অবশ্য শুধু তিনি নন তার গোটা পরিবার। মুখের সার্জারি ছাড়াও বিভিন্ন সার্জারিই করিয়েছেন তারা। কিম ছাড়াও তার বোন কাইলি, কেন্ডাল, ক্লোই প্রত্যেকেই সার্জারির দিক থেকে বিষারদ। কিন্তু কেবল তারাই নন। এমন অনেকেই আছেন যারা নিজেদের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করে প্লাস্টিক বিউটির দিকে ঝুঁকেছেন। তবে এই প্লাস্টিক দুনিয়া থেকে টালিউড বেশ খানিকটা দুরত্বে ছিল। কিন্তু এখন শোনা যাচ্ছে টালিপাড়ার সুন্দরীরাও দল বেঁধে প্লাস্টিক সুন্দরীদের দলে নাম লেখাচ্ছেন।
লিপ সার্জারি করিয়েছেন নুসরাত জাহান। এমনটাই অভিযোগ আনলেন বেশ কয়েকজন সাইবারইউজার। অনেকদিন ধরেই নুসরাতের মুখে চোখে একটা পার্থক্য লক্ষ্য করছিল ভক্তরা। তাদের মতে, নায়িকা একই রকম সুন্দরী আর নেই। কিছু একটা যেন বদল ঘটেছে তার সৌন্দর্যে। অবশেষে ধরা গেল সেই পার্থক্য। লিপ সার্জারি করিয়েছেন নুসরাত। তার ওপরের ঠোঁটটি খানিকটা ফুলে গিয়েছে। এর আগেও ফোলা আপার লিপ অনেকেই লক্ষ্য করেছিল। তবে তারা ভেবেছিল কোনোভাবে হয়তো আঘাত পেয়ে ঠোঁট ফুলে গিয়েছে কিংবা ফোটো এডিট অ্যাপের কারণে এমনটা মনে হচ্ছে।
কিন্তু না গত কয়েক মাস ধরেই এমন ফোলাই রয়ে গিয়েছে ওপরের ঠোঁট৷ যতই সূক্ষ্ম সার্জারি হোক না কেন ফ্যানেদের চোখ এড়িয়ে যাওয়া একেবারেই সম্ভব না। টালিউডের সেরা অভিনেত্রীদের মধ্যে নুসরাত একজন। সারাক্ষণ লাইমলাইট, ক্যামেরা, সোশ্যাল মিডিয়ায় রয়েছেন তিনি।
একটুও এদিক-ওদিক হলেও চোখে পড়াটাই স্বাভাবিক। পুরনো ছবির সঙ্গে এখনকার ছবির তুলনা করলে সত্যি নুসরাতের ঠোঁটে বদল ঘটেছে। সেটা মেক নাকি লিপ জব সেটা অভিনেত্রী ছাডা় আর কেউ বলতে পারবে না।


No comments:
Post a Comment