১৪ মাস বয়সেই অঙ্গদান! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 19 July 2018

১৪ মাস বয়সেই অঙ্গদান!



১৪ মাস বয়সী সোমনাথ শাহ এখন পৃথিবীর সবচেয়ে কম বয়সী ডোনার। ডাক্তারগণ তার মস্তিষ্ককে মৃত বলে ঘোষণা দেয়ার পর সে তার হৃদপিণ্ড ও দুই কিডনি দান করে গেছেন।
ভারতের গুজরাটের মুবারাকপুর গ্রামে জন্ম হয় সোমনাথের। তার মাথার খুলিতে একাধিক ফ্রাকচার হবার পর তাকে ডাক্তারগণ মৃত ঘোষণা করেন।
এরপরে শিশুটির পরিবারের সাথে কথা বলে, তার হৃদপিণ্ড মুম্বাইয়ের সাড়ে তিন বছর বয়সী আরাধ্যা মুলেকে দেয়া হয় আর কিডনি দুইটি ১৫ বছরের এক বালককে দেয়া হয়েছে।
শিশুটি তার বড় বোনের সাথে খেলার সময় সিঁড়ির উপর থেকে পড়ে যায়। এতে তার মাথায় আঘাতপ্রাপ্ত হয় এবং সে অজ্ঞান হয়ে যায়। সাথে সাথেই তাকে স্থানীয় এক হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাকে সুরাতের একটি সিভিল হাসপাতালে পাঠানো হয়।
সিটি স্ক্যান করানোর পর জানা যায়, তার মস্তিষ্ক মৃত পর্যায়ে। রবিবার এই ঘটনা ঘটার পর ডাক্তারেরা তার মা-বাবাকে অঙ্গদানের কথা বোঝান। পরের দিন সোমবারে শিশুটির মা-বাবা অঙ্গদান করার জন্য রাজি হয়। তাদের বক্তব্য হল, তার সন্তানের অঙ্গ দ্বারা অন্য দুইজন তো বেঁচে যাবে। এর থেকে ভাল আর কিছু হতে পারে না।

No comments:

Post a Comment

Post Top Ad