গেস্ট হাউজ়েই দেহব্যবসা! গ্রেফতার ১২ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 12 July 2018

গেস্ট হাউজ়েই দেহব্যবসা! গ্রেফতার ১২


পৌরসভার গেস্ট হাউজ়েই দেহব্যবসা চালানোর অভিযোগ উঠল। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে কোন্নগর গেস্ট হাউজে। ওই গেস্ট হাউজ থেকে আটক করা হয়েছে আট মহিলা সহ ১২ জনকে। ধৃত মহিলাদের বেশিরভাগের বাড়ি তারকেশ্বর, শেওড়াফুলি ও বৈদ্যবাটি এলাকায়। বৃহস্পতিবার দুজনকে চুঁচুড়া আদালতে তোলা হবে। ঘটনার দিন রাতে গোপন সূত্রে খবর পেয়ে সিআইডির একটি দল হুগলির কোন্নগরের বিশ্রামিকা নামে ওই গেস্ট হাউজ়ে  অভিযান চালায়। ঘটনাস্থান থেকে ১২ জনকে আটক করা হয়। পাশাপাশি উদ্ধার হয় ১০টি মোবাইল, নগদ টাকা ও অশ্লীল ছবির কিছু ডিভিডি। এরপরই সিআইডির তরফে গেস্ট হাউজ়টি সিল করে দেওয়া হয়।
সূত্রের খবর, পৌরসভার গেস্ট হাউজে রমরমিয়ে চলছিল দেহ ব্যবসা। দালালের মাধ্যমে গ্রাহক জোগাড় করা হত। ঘণ্টায় ৪০০ টাকা দিলেই পাওয়া যেত ঘর। সোশাল মিডিয়ার সাহায্যে ব্যবসা চালানো হলেও টাকার লেনদেন অবশ্য করা হত দালালের মারফত। স্থানীয়রা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে ওই গেস্ট হাউজে এই কারবার চলছিল। বিষয়টি পৌরসভার চেয়ারম্যানকে জানিয়েও কোনও লাভ হয়নি।

No comments:

Post a Comment

Post Top Ad