ব্যাঙ্ক জালিয়াতি রুখতে অভিনব প্রয়াস পুলিশের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 7 July 2018

ব্যাঙ্ক জালিয়াতি রুখতে অভিনব প্রয়াস পুলিশের



ব্যাঙ্ক জালিয়াতি, ‌এটিএম বা ভুয়ো ফোন করে ব্যাঙ্ক থেকে টাকা তুলে নেওয়ার ঘটনা  রুখতে ও মানুষকে সচেতন করতে উদ্যোগী সোনারপুর থানার পুলিস। বিভিন্ন ব্যাঙ্কের আধিকারিকদের নিয়ে  এলাকার বাসিন্দাদের জালিয়াতি বিষয়ে সচেতন করতে সভা করল পুলিস।শুক্রবার সোনারপুর মোড়ে একটি হলে এই সচেতনেতা সভা হয়েছে। সোনারপুর থানার আধিকারিক পরেশ রায় এবং ডি এস পি (‌ক্রাইম)‌ সৌম ব্যানার্জীর নেতৃত্বে বিভিন্ন ব্যাঙ্কের আধিকারিকরা এই সভায় যোগ দেন । বিভিন্ন আবাসনের বাসিন্দারা ছাড়াও এই সভায় যোগ দিয়েছিলেন সাধারন মানুষও। এ টি এম জালিয়াতি এবং ভূয়ো ফোন করে এ টি এম নম্বর এবং পিন জেনে নিয়ে ব্যাঙ্ক থেকে টাকা তুলে নেওয়ার বিষয়ে নিয়ে সভাতে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। নেট ব্যাঙ্কিং জালিয়াতির বিষয়েও আলোচনা হয়েছে। ভূয়ো ফোন কল নিয়ে মানুষকে আরোও সজাগ হতে বলা হয়েছেএই সভাতে। কিভাবে এ টি এম ব্যবহার করতে হবে সেই বিষয়ে ব্যাঙ্কের আধিকারিকরা সচেতন করেছেন। তবে এ টি এম ব্যাবহারের ক্ষেত্রে তাঁরা দুটি বিষয়ে সব সময় অনুসরন করার কথা বলেছেন।  এ টি এমে পিন নম্বর দেওয়ার সময় তা ঢেকে দেওয়া। যাতে অন্য কেউ দেখতে না পায়। এছাড়াও লেদদেন শেষ না হওয়া পর্যন্ত এ টি এম কাউন্টার থেকে বেরিয়ে না আসার পরামর্শও দেওয়া হয়েছে। সভাতে জালিয়াতি রোখার বিষয়ে আলোচনার পাশাপাশি জালিয়াতি হলে কি করতে হবে, সেই বিষয়েও আলোকপাত করা হয়েছে। সোনারপুর থানার তরফ থেকে জালিয়াতি হলেই তা সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক ও থানাতে অভিযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া ৮৫৮৫০৬৩০৪ নম্বরে জানানোর পরামর্শও দেওয়া হয়েছে। এদিনের আলোচনা সভায় ছিলেন ইউনাইটেড ব্যাঙ্কের তরফে প্রবন্ধক অমিত দাস, স্টেট ব্যাঙ্কের প্রাক্তন ম্যানেজার অমিত দাশগুপ্ত সহ আরও অনেকে।          ‌‌

No comments:

Post a Comment

Post Top Ad