উদ্ধার নাবালিকা! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 16 July 2018

উদ্ধার নাবালিকা!



স্নেহ চক্রবর্তী,বীরভূম :হারিয়ে যাওয়া নাবালিকাকে মায়ের কাছে ফিরিয়ে দিল পুলিশ।ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ি থানায়।

পরিবার সুত্রে জানা গিয়েছে, প্রায় এক মাস আগে ঝাড়খন্ডের শিকারিপাড়া থানার হীরাপুর গ্রামের নাবালিকা সুকুদি বেসরা সকালে দোকানে খাবার কিনতে গিয়েছিলো । কিন্তু দীর্ঘক্ষন বাড়ী ফিরে না আসায় খোঁজা খুঁজি করে পরিবারের লোক । জানা যায় সে কোন একটি বাসে চেপে বীরভূমের সিউরি শহরে নামে । এদিক ওদিকে ঘোড়াঘুরি করতে দেখে ওই নাবালিকাকে স্থানীয় বাসিন্দারা তার নাম ঠিকানা জানতে চায় । ঠিকানা বলতে না পেরে স্থানীয় বাসিন্দারা ওই নাবালিকাকে পুলিশের হাতে তুলে দেয় । পরে তাকে সিউরির একটি হোমে রাখা হয় । কয়েকদিন আগে তার বাড়ীর ঠিকানা বলতে পারলে পুলিশ ঝাড়খন্ড পুলিশের সঙ্গে যোগাযোগ করে এবং তার পরিবারকে খবর দেওয়া হয় । সোমবার পরিবারে হাতে সেই নাবালিকা কে তুলে দেয় তারা ।

No comments:

Post a Comment

Post Top Ad