মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় আসানসোলের জামুড়িয়ায়।
উল্লেখ্য,আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে জামুড়িয়া থানার সহায়তায় জামুড়িয়া নজরুল শতবার্ষিকী ভবনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা জানানো হয়।এরি সাথে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের সহায়তায় জামুড়িয়া থানার উদ্যোগে জামুড়িয়ায় ৬০ টি গরিব দুঃস্থ ছাত্র ছাত্রীদের পড়াশোনার ভার নেয় তারা । প্রদীপ জ্বালানোর মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এর পর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা জানান হয়। মঞ্চে উপস্থিত ছিলেন এ স পি অলোক মিত্র, এ ডি সি পি সায়ক দাস, বিডিও অনুপম চক্রবর্তী, সি আই চন্দ্রশেখর দাস, ওসি পার্থ ঘোষ ,জামুড়িয়া বরো ওয়ার্ন চেয়ারম্যান শেখ শানদার,জামুর এলাকার বিভিন্ন কাউন্সিলাররা।


No comments:
Post a Comment