আসানসোল হিন্দি জনকল্যান মঞ্চের পক্ষ থেকে শিল্পাঞ্চলের হিন্দি ভাষী স্কুলগুলির কৃতী ছাত্র - ছাত্রীদের বিদ্যাভূষণ সম্মান প্রদান করা হয় ৷রবিবার আসানসোল জেলা গ্রন্থাগার প্রাঙ্গনে এক অনুষ্ঠানের মাধ্যমে কৃতী ছাত্র - ছাত্রীদের হাতে এই বিশেষ সম্মান তুলে দেওয়া হয় ৷একই সাথে এলাকার দুই কৃতী দুস্থ ছাত্র-ছাত্রীর হাতে এক কালীন পাঁচ হাজার টাকার চেক প্রদান করা হয় ৷
জনকল্যান মঞ্চের কর্ণধার রামাধর সিং জানান,দুস্থ ও কৃতী ছাত্র -ছাত্রীদের আগামীদিনের শিক্ষার যাবতীয় খরচ বহন করবে সংস্থা ৷এদিনের অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট ব্যবসায়ী পবন ঘুটঘুটিয়া, হরিনারায়ণ আগরওয়াল,অমরেন্দ্র সিং,শৈলেন্দ্র সিং সহ আরো অনেকে।


No comments:
Post a Comment