জয়ন্ত সাহা, আসানসোলঃ সেলের রামনগর কোলিয়ারিতে ঠিকা শ্রমিকদের বিক্ষোভ ৷ শনিবার কোলিয়ারির ১৫৩জন ঠিকা শ্রমিক তাদের বিনা নোটিশে বসিয়ে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভে শামিল হয় ৷ তাদের বক্তব্য , কোলিয়ারিতে ঠিকাদার সংস্থা হিলটপ হরিষ প্রাইভেট লিমিটেড চুক্তি অনুসারে সময়ের পূর্বে কয়লা উত্তোলনের কাজ শেষ করে তাদের বসিয়ে দেয় ৷যদিও ওই কোম্পানির চুক্তি অনুসারে আগামী নভেম্বর পর্যন্ত সময়সীমা ছিল ৷কিন্তু ২০শে জুনের মধ্যে কাজ শেষ করে শ্রমিকদের বসিয়ে দেওয়ায় ক্ষোভে ফেটে পড়ে শ্রমিকেরা ৷তাদের দাবি, অবিলম্বে তাদের তিন মাসের পেমেন্ট বোনাস ও পি এফ ফেরত দিতে হবে ৷ শেষ পর্যন্ত শ্রমিকদের বিক্ষোভে চাপে পড়ে ঠিকাদারি সংস্থা কোলিয়ারি ম্যানেজমেন্ট ও ইউনিয়ন কর্তৃপক্ষের সাথে বৈঠক করে ৷বৈঠকে সিদ্ধান্ত হয় ,কয়লা উত্তোলনে নতুন সংস্থা টেণ্ডার অনুসারে বরাত পেয়েছে ৷তারা কাজ শুরু করা পর্যন্ত পুরানো সংস্থাকে ঠিকা শ্রমিকদের হাজরি দিতে হবে ৷সিদ্ধান্ত অনুসারে ঠিকা শ্রমিকদের বিক্ষোভ উঠে যায় ৷

No comments:
Post a Comment