"আমি আপনাকে ঘৃণা করি না, আমাকে পাপ্পু বলে ডাকতে পারেন " এমনটাই বলে মরশুম সেশন পার্লামেন্ট চত্বরে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। খানিকটা অবাক হলেও এটাই রাজনীতি। পাশাপাশি অধিবেশন চত্বরে শিবসেনা আসেননি।
শুক্রবার সন্ধে ৬টায় অনাস্থা প্রস্তাবের উপর ভোটাভুটি শুরু হবে। একথা জানালেন লোকসভার অধ্যক্ষ সুমিত্রা মহাজন। দুই-তৃতীয়াংশ ভোটে আস্থা অর্জন করা নিয়ে আশাবাদী থাকলেও, তৃতীয় দিনের শুরু থেকেই একাধিক দলের ভোটাভুটি প্রক্রিয়ায় নিষ্ক্রিয়তা কিছুটা হলেও চিন্তায় রেখেছে শাসক শিবিরকে। অন্যদিকে রাহুল গান্ধি বক্তব্য রাখার সময় হট্টগোল চলায় দুপুর ১টা ৪৫ মিনিট পর্যন্ত লোকসভা মুলতুবি রাখেন অধ্যক্ষ।
অধিবেশনের শুরুতেই লোকসভা থেকে ওয়াক-আউট করে BJD। শেষ মুহূর্তে NDA-এর প্রাক্তন শরিক শিবসেনা ভোটাভুটি প্রক্রিয়া থেকে নিজেদের সরিয়ে নেয়। দলীয় সাংসদরা আজ সংসদে উপস্থিতই থাকবেন না বলে জানিয়ে দেওয়া হয়েছে। শিবসেনা সুপ্রিমো উদ্ভব ঠাকরের এই সিদ্ধান্তে হতাশ BJP। কারণ, সেনা তাদের সমর্থন করবে বলে দাবি করেছিল BJP।
এদিকে অধিবেশনের শুরুতেই চাঁচাছোলা ভাষায় BJP-কে আক্রমণ করে TDP। TDP-র পক্ষে জয়দেব গাল্লা লোকসভায় বলেন, "অন্ধ্রপ্রদেশে সফরে মোদি বলেছিলেন "কংগ্রেস মা-কে খুন করে ছেলেকে রক্ষা করেছে। আমি যদি সেখানে থাকতাম তাহলে মা-কেও রক্ষা করতাম।" অন্ধ্রপ্রদেশের মানুষ ৪ বছর ধরে অপেক্ষা করেছেন তাঁদের মা-কে রক্ষা করা হবে বলে।"
তবে বিভিন্ন ইশুতে অবস্থান পরিবর্তন করা JDU সুপ্রিমো নীতিশ কুমার জানিয়ে দিয়েছেন, তারা সরকারের সঙ্গে আছে। মোক্ষম সময়ে নীতিশ পাশে দাঁড়ানোয় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে শাসক শিবির। চিন্তা কমিয়েছে AIADMKও। দলের পক্ষে সাংসদ ভি মৈত্রেয়ান বলেন, "অনাস্থায় কংগ্রেস এবং DMK রয়েছে। তাই AIADMK-র সমর্থন করার প্রশ্নই নেই।"
বক্তব্য রাখতে উঠতে TDP-র উদ্দেশে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি বলেন, "আপনারা একবিংশ শতকের রাজনৈতিক অস্ত্রের শিকার। শুধুমাত্র আপনারাই নন।" কেন্দ্রকে আক্রমণ করে বলেন, "চিন ২৪ ঘণ্টায় ৫০ হাজার যুবককে কাজ দেয়। আর আপনারা(কেন্দ্রীয় সরকার) ২৪ ঘণ্টায় ৪০০ যুবককে কাজ দেন।"
তাঁর বক্তব্যে উঠে আসে রাফায়েল প্রসঙ্গও। বলেন, "প্রতিরক্ষামন্ত্রী বলছেন রাফায়েলে ফ্রান্সের সঙ্গে গোপন চুক্তি হয়েছে। আমি ব্যক্তিগতভাবে ফ্রান্সের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। তাঁকে জিজ্ঞাসা করেছি, এধরনের কোনও চুক্তির অস্তিত্ব আছে কি না। তিনি পরিষ্কার জানিয়েছেন, এধরনের কোনও চুক্তি হয়নি।"
এদিকে BJP-র পক্ষে সাংসদ রাকেশ সিং বলেন, "অনাস্থা প্রস্তাবের কারণ হতাশা এবং বেপরোয়াভাব।"

No comments:
Post a Comment