বৃদ্ধিজনিত বিকারের কারণে শরীরটা স্বাভাবিকের চেয়ে বেশিই বড় তার। এটা হরমনজনিত সমস্যা হলেও ভালোই সুবিধা নিচ্ছেন এই ব্রিটিশ দানব! চুরি করে ধরা পড়েছিলেন। কিন্তু হাজতখানায় তার ওই শরীরের স্থান সঙ্কুলান হচ্ছে না তাই আদালত মুক্তি দিয়েছেন!
ঝারা সাত ফুট দুই ইঞ্চি লম্বা জুড মেডকাফ থাকেন যুক্তরাজ্যের ডেভনের নিউটন অ্যাবোটে। বয়স মাত্র ২৩ বছর। শুধু লম্বাই নন শরীর স্বাস্থ্যেও আফ্রিকান হাতি!
সম্প্রতি ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য সেবা (এনএইচএস) কার্যালয় থেকে এক নারীকে পাঠানো ক্রিসমাসের উপহার চুরি করেছিলেন। খুব যে দাবি কিছু তাও নয়: মাত্র ৫০ পাউন্ড মূল্যের। কিন্তু কপাল খারাপ! পুলিশের হাতে ধরা পড়ে যান।
কিন্তু এই দানবীয় ছিঁচকে চোরকে ধরে পুলিশও পড়ে বিপদে। জেলহাজতে যেসব শোবার ঘাট আছে তাতে মেডকাফের ওই শরীর আঁটে না। এমনকি হাজতে তার সাইজের কোনো ইউনিফর্মও নেই। এই অবস্থায় তিনি ইতিমধ্যে ৭৫ দিন কাটিয়েছেন। কিন্তু কাঁহাতক আর এই ঝামেলা পোহানো যায়!
তাই বাধ্য হয়ে আদালতে আর্জি জানায় পুলিশ। আদালত চাক্ষুস দেখে এই অপরাধীকে মুক্তির আদেশ দেন। অবশ্য তার প্রতি ছয় মাসের কারফিউ (মানে রাতে বের হতে পারবে না) আর ১২ মাস সামাজিক রীতিনীতি মেনে চলার কঠোর নির্দেশ দিয়েছেন আদালত।
জুড মেডকাফের এই সমস্যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় ক্লিনেফেল্টার সিনড্রোম। তার বয়স এখন ২৩ বছর, তার মানে তিনি আরো বড় হবেন!
শুধু এ সমস্যায়ই নয়, তার ছোটখাট চুরির অভ্যাসও আছে। ক্রিসমাসের উপহার চুরির পর তাকে চুরি করা খাবারসহ আটক করা হয়েছিল।

No comments:
Post a Comment