নিজস্ব প্রতিনিধি, মালদা: প্রায় বারো ঘন্টা ব্যাবধানে ভারতীয় সীমান্ত বাহিনী ও সিআইডি বৈষবনগর টাউন শিপ এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে প্রায় ১১ লক্ষ টাকার জাল নোট সহ তিন জনকে গ্রেফতার করল। শনিবার রাতে সীমান্ত বাহিনীর ২৪ নম্বর ব্যাটেলিয়ানের একটি দল চার লক্ষ টাকার জাল নোট সহ এক জনকে গ্রেফতার করে। অপরদিকে রবিবার ভোরে সিআইডির কর্তারা প্রায় সাত লক্ষ টাকার জাল নোট সহ দুই জনকে গ্রেফতার করে। রবিবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়।
গোপন সুত্রে খবর পেয়ে শনিবার রাতে ১৭ মাইল ক্যাম্পের ভারতীয় সীমান্ত বাহিনীর ২৪ ব্যাটেলিয়ানের একটি দল হানা দেয় বৈষবনগর ৩৪ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন টাউনশিপ এলাকায়। এলাকায় তল্লাশি চালিয়ে সন্দেহজনক এক বাইক আরহীকে আটক করে। বাইকটির তল্লাশি চালিয়ে প্ল্যাস্টিক ক্যারিব্যাগে মোড়ানো দুই বান্ডিল জাল নোট উদ্ধার করে। ঘটনায় বাইক সমেত ধৃতকে গ্রেফতার করে সীমান্ত বাহিনীর জওয়ানেরা। রবিবার জাল নোট সমেত ধৃতকে বৈষ্ঞবনগর থানার পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ সুত্রে জানা গিয়েছে ধৃত পাচারকারীর নাম বিপ্লব মন্ডল(২৩)। বাড়ী কালিয়াচক থানার চরিঅনন্তপুর গ্রামে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে চার লক্ষ টাকার জাল নোট। সবগুলিই দুই হাজারের নোট। অপরদিকে,রবিবার ভোরে গোপন সুত্রে খবর পেয়ে একি জায়গাই হানা দেয় সিআইডির এক প্রতিনিধি দল। জাতীয় সড়কের উপর তল্লাশি চালানোর সময় বাইক সমেত দুই আরহীকে আটক করে। তারা মালদার দিক থেকে ফরাক্কার উদ্দেশ্য যাচ্ছিল।দুই জনের তল্লাশি চালিয়ে উদ্ধার হয় মোট সাত লক্ষ টাকার জাল নোট। সিআইডি সুত্রে জানা গিয়েছে ধৃতরা হল মঙ্গলু শেখ(৫০) বাড়ী কালিয়াচক থানার গোপালনগর এলাকায় ও বিশ্বজিৎ মন্ডল(২০)বাড়ী বৈষবনগর থানার জয়েনপুর। প্রথম জনের কাছ থেকে উদ্ধার হয়েছে তিন লক্ষ ৭৮ হাজার ও দ্বিতীয় জনের কাছ থেকে উদ্ধার হয়েছে তিন লক্ষ ২২ হাজার টাকার জাল নোট। জাল নোটগুলি ধৃতরা পাচারের উদ্দেশ্য নিয়ে যাচ্ছিল প্রাথমিক আনুমান পুলিশের। রবিবার ধৃত তিন জনকে মালদা জেলা আদালতে পেশ করে বৈষবনগর থানার পুলিশ ও সিআইডি।

No comments:
Post a Comment