মৃন্ময় নস্কর, জয়নগর: জামতলা রুটের নিমপীঠ ফাঁড়ির কাছে জামতলা গামী একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে জয়নগরগামী একটি যাত্রী বোঝাই ট্রেকার কে সামনা সামনি ধাক্কা মারে । এই ঘটনায় ঘটনাস্থলেই প্রান হারায় এক শিশু সহ দুই ট্রেকার যাত্রী । মৃত ৬০ বছরের দুলাল মুখার্জী ও ৫বছরের জোবেইদা লস্করের বাড়ী দেওয়ানগঞ্জ এলাকায় এবং সুজাতা তাঁতির বাড়ী কুল্তলীর দক্ষিন দুর্গাপুর এলাকায় বলে জানা গিয়েছে । জখম যাত্রীদের নিমপীঠ শ্রীরামকৃষ্ণ গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয় ।
তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জয়নগর থানার পুলিশ । মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় এবং গাড়ীদুটিকে আটক করে কীভাবে এই দুর্ঘটনা ঘটল সেব্যাপারে তদন্ত শুরু করে ।


No comments:
Post a Comment