রাস্তার বেহাল অবস্থা!বিক্ষুব্ধ গ্রামবাসী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 17 July 2018

রাস্তার বেহাল অবস্থা!বিক্ষুব্ধ গ্রামবাসী



চাঁদনী পূর্ব মেদিনীপুর :পূর্ব মেদিনীপুর জেলার পাশকুড়া থানার সিদ্ধা গ্রামের গ্রামবাসীরা দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার কারনে মঙ্গলবার গ্রাম পঞ্চায়েতের প্রধান কে ভিতরে আটকে রেখে তালা মেরে বিক্ষোভ দেখায়।

উল্লেখ্য, গ্রামবাসীদের অভিযোগ গ্রামের রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় আছে। প্রায় দুর্ঘটনা লেগেই থাকে।কাছেই সিদ্ধা হাই স্কুল। অনেক বার বেহাল রাস্তা সারানোর কথা প্রশাসন কে জানলেও সংস্কার হয়নি ।তাই আজ গ্রামবাসী রা সিদ্ধা এক নং গ্রাম পঞ্চায়েত এ প্রধান কে ভিতরে আটকে রেখে তালা মেরে বিক্ষোভ দেখায়। ঘটনা স্থলে পাশকুঁড়া থানার পুলিস আসে। এলাকায় চাঞ্চল্য।

No comments:

Post a Comment

Post Top Ad