গৌরব দেবনাথ: কৃষকরা সরকারী কৃষি মান্ডি কৃষক বাজারে কাঁকরোলের সঠিক দাম না পাওয়াতে রাস্তায় কাঁকরোল ফেলে অবরোধ কৃষকদের। ঘটনাটি বাগদা বয়রা রোডের বাগদা বাজারের ঘটনা। ঘটনাস্থলে বাগদা থানার পুলিশ।
সকালে ছটাকা কেজি দরে পাইকেরি বিক্রি হলেও বেলা বাড়ার সাথে সাথে ভেন্ডাররা দুটাকা কেজির বেশী দাম দিচ্ছেনা। এই অভিযোগে রাস্তায় কাঁকরোল ফেলে অবরোধ করে কৃষকরা। পুলিশ অবরোধ তুলতে আসলে পুলিশের সাথে বাগ বিতন্ডায় জড়িয়ে পরে কৃষকরা।
ভেন্ডার সমিতির পক্ষো থেকে জানানো হয়েছে অতিরিক্ত ফলনের জন্যই দাম পাওয়া যাচ্ছেনা। কৃষক দের বক্তব্য নিজেদের ইচ্ছে মতো এরা দাম ঠিক করে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী । অবরোধের ফলে বিশাল যানযট সৃষ্টি হয়েছে।

No comments:
Post a Comment