রোনাল্ডো ৯০০ কোটির ‘চাকরি’ পেতেই বন্ধ ঘোষণা ফিয়েট কর্মীদের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 12 July 2018

রোনাল্ডো ৯০০ কোটির ‘চাকরি’ পেতেই বন্ধ ঘোষণা ফিয়েট কর্মীদের


সুরভিত গোলাপ নয়, জুভেন্টাসে রোনালদোকে স্বাগত জানানো হচ্ছে কাঁটায়! সিআর সেভেন তুরিনে পা রাখার আগেই ফিয়েট কর্মীরা ঘোষণা করলেন, ১৫ থেকে ১৭ জুলাই বন্ধ করবেন তাঁরা।
কেন এই বিদ্রোহ? গাড়ি শ্রমিকদের দাবি, তাঁরা এবং রোনাল্ডো-সবাই একই মালিকের কর্মী। তিন পুরুষ ধরে আগনেলি পরিবারের মালিকাধীন ফিয়েট ক্রাইসলা অটোমোবাইলস-এর হয়ে কাজ করছেন তাঁরা। সেখানে শ্রমিকদের সুরক্ষার পরিবর্তে মালিকপক্ষ কেবলমাত্র একজনের কথাই ভাবছে। নতুন গাড়ির মডেলে টাকা ঢাললে শ্রমিকদের কাজ সুরক্ষিত হবে। তাদের পরিবারও অনিশ্চয়তা থেকে স্বস্তি পাবে। সেখানে একজনের জন্য ৯০০ কোটি টাকা খরচ করার অর্থ কী?
শ্রমিকদের দাবি, কোম্পানি তাঁদের গাড়ি তৈরিতে আরও আরও অর্থ ব্যয় করুক। একজন কোটি কোটি ইউরো রোজগার করতেই পারেন, তবে তা কখনই শত শত শ্রমিকের ভবিষ্যতকে অনিশ্চিয়তার দিকে ঠেলে দিয়ে নয়। আর সেকারণেই রোনালদোর ১১২ মিলিয়ন ইউরোতে জুভেন্টাসে আগমন নিয়ে জেহাদ ঘোষণা করেছে ফিয়েট গাড়ি নির্মানকারী শ্রমিকরা। উল্লেখ্য ফিয়েট শ্রমিকদের বন্ধকে সমর্থন জানিয়ে ইতালির মেলফি শহরে ৪৮ ঘণ্টার বন্ধে সামিল হবে সিএনএইচ ইন্ডাস্ট্রির শ্রমিকরাও।

No comments:

Post a Comment

Post Top Ad