সফেটে চড়ে সচেতন বার্তা শিবুর! দেখুন কিভাবে তা করেন! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 19 July 2018

সফেটে চড়ে সচেতন বার্তা শিবুর! দেখুন কিভাবে তা করেন!



বিভাস লোধ, কলকাতাঃ মহানগরের কোটি মানুষদের সচেতন করতে একাই রাস্তায় নেমেছেন শিবু দাস। সফেটে চড়ে গোটা কলকাতা, ডায়মন্ড হারবার, চেতলা ইত্যাদি জায়গার অলি গলি সব ঘুরে বেড়ান তিনি। তবে ঘুরে বেড়ান শখে না, মানুষদের সচেতন বার্তা দিতে। এমন কোনও জায়গা, গলি নেই যেখানে শিবু বাবু যান না। তবে তার গাড়িতে হয়েছে অনেক প্ল্যাকার্ড। বিভিন্ন প্ল্যাকার্ডে লেখা রয়েছে অযথা জল নষ্ট করবেন না, একফোটা রক্ত দিয়ে প্রাণ বাঁচান, হেলমেট ও সিট বেল্ট ছাড়া গাড়ি চালাবেন না, গাড়ি ধীরে চালান, রাস্তায় প্লাস্টিক ক্যারিব্যাগ ফেলবেন না ইত্যাদি আরও সমস্ত লেখা প্ল্যাকার্ড নিয়ে গাড়ি চড়ে ঘুরে বেড়ান শিবু বাবু। তিনি বলেন, তার একমাত্র উদ্দেশ্য মানুষদের সচেতন করা। তাই তিনি এই কাজ করেন। এবং এমন কোনও গলি, জায়গা নেই কলকাতায় যেখানে তিনি যাননি।প্রত্যেক দিন তার এই কাজ। এমনকি কলকাতার বাইরেও তিনি প্রায়ই দিন যান।

No comments:

Post a Comment

Post Top Ad