দীপিকা-ক্যাটরিনাকে টপকে শচীন কন্যা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 16 July 2018

দীপিকা-ক্যাটরিনাকে টপকে শচীন কন্যা




শচীন কন্যা সারা এখন নতুন ফ্যাশন চিস্তা। সোশ্যাল হ্যান্ডেলে সারা-র একের পর এক ছবি ঝড় তুলে দিচ্ছে। ইনস্টাগ্রামে একের পর এক ছবি দিচ্ছেন, তাতেই দীপিকা-ক্যাটরিনাদের একেবারে নড়িয়ে দিচ্ছেন সারা।
সেলেবদের সন্তানদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় আগ্রহ বরাবরের। শাহরুখ খানের মেয়ে সুহানার ছবি ইনস্টগ্রামে এলেই তা ভাইরাল হতে বেশি সময় নেয় না। ভারতরত্ন ক্রিকেটার শচীন টেন্ডুলকারের মেয়ে সারা-ও বেশ জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায়। তবে বলিউডে পা রাখার স্বপ্ন দেখা সুহানার মত সেভাবে সক্রিয় নন সারা।
সারাকে নিয়ে জল্পনাও কম হয় না। আসলে শচীন টেন্ডুলকারের মেয়ে বলেই হয়তো সারাকে নিয়ে গোটা দেশের মানুষের উৎসাহ দেখার মত। সারা বলিউডে পা রাখছেন, এমন ভুয়া খবরটাও মাঝেমাঝে আসে। শচীন নিজেও সারা’র বিষয়ে ভুয়া খবর দেখে বিরক্তি প্রকাশ করেছেন।
দেখতে দেখতে সারা-র বয়স এখন ২১ হয়ে গেল। মিষ্টি সরল মুখের সারা-র মধ্যে ধরা পড়ে বাবা শচীন টেন্ডুলকার আর মা অঞ্জলী-র মুখের আদল। সারার রূপে মুগ্ধ সোশ্যাল মিডিয়া। বর্তমানে পড়াশোনায় ব্যস্ত সারা। সারা-র যা রূপ তাতে তাকে যে কোনওদিন বলিউডের নায়িকা হিসেবে চালিয়ে দেওয়া যায়। আর তাই বোধহয় মাঝেমাঝেই ভুয়া খবর হয়, সারা সিনেমায় নামছেন।

সারার সৌন্দর্যের কয়েকটা আলাদা আলাদা লুকের উল্লেখ করা হল যেগুলো দেখে আমাদের মতো আপনারও ধারণা হবে সারা একদিন নিশ্চয়ই ফ্যাশন জগতে পা রাখবেন।

No comments:

Post a Comment

Post Top Ad