চাঁদনী, পূর্ব মেদিনীপুর : রাজ্য সরকারের মৎস্য দপ্তরের নির্দেশে ইলিশ রক্ষার অভিনব উদ্যোগে সামিল মাছ ব্যাবসায়ি- আড়ৎদার- খুচরা বিক্রেতারাই।
হলদিয়া ব্লক মৎস্য দপ্তরের অভিনব উদ্যোগ মাছ ব্যাবসায়ি- আড়ৎদার- খুচরা বিক্রেতাদের দিয়েই ছোট “ইলিশ” কেনাবেঁচা না করার পোস্টার লাগানো হচ্ছে হলদিয়া এলাকার মাছ বাজার গুলিতে।
হলদিয়া এলাকার ব্রজলালচক মাছ বাজার, দ্বারিবেড়িয়া মাছ বাজার, বাড়বাসুদেবপুর মাছ বাজার, মিলন মাছ বাজার, মাখন বাবুর বাজার প্রভৃতি মাছ বাজার গুলিতে এভাবেই প্রচার চালাচ্ছে হলদিয়া ব্লক মৎস্য দপ্তর।
সাম্প্রতিক বিভিন্ন মাছ ব্যাবসায়ীদের নিয়ে এক কর্মশালার আয়োজন করেছিল হলদিয়া ব্লক মৎস্য দপ্তর । স্বাস্থ্যকর মাছ বাজার পরিচালনার বিষয়ে মতবিনিময় হয় ঐ সভায়। ঐদিন সমস্ত মাছ বিক্রেতাদের দেওয়া হয়েছিল “ইলিশ রক্ষা”-র সচেতনতামূলক পোস্টার । সাথে ছিল স্বাস্থ্যকর মাছ বাজারের জন্য ফর্মালিনের ক্ষতিকারক দিক তুলে ধরে ব্যাবহারের না করার নির্দেশমূলক পোস্টার।
আর ঐ পোস্টার গুলো মাছ ব্যাবসায়ি- আড়ৎদার- খুচরা বিক্রেতারাই লাগাচ্ছেন নিজের দোকানে।
হলদিয়া এলাকার প্রায় সমস্ত মাছ বাজারে এমনই সব পোস্টার লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
হলদিয়ার মৎস্যচাষ সম্প্রসারক আধিকারিক সুমন কুমার সাহু বলেন, ইলিশ মাছ রক্ষার জন্য
জনসাধারনকেও সচেতন হওয়া দরকার। ইলিশ রক্ষার পদক্ষেপ পুরোপুরি সফলভাবে বাস্তবায়িত করতে দরকার জন-গন-চেতনার উন্মেষ ।
পোস্টারে রয়েছে ছড়ার বার্তা, যেমন-
“ফরমালিন বিহীন মাছ সুস্বাস্থ্যের আশ্বাস”।
“বাঁচলে ছোট ইলিশ মিলবে তবেই বড় ইলিশ”।
“খোকা ইলিশ বিক্রি নাই বড় ইলিশ কাটছি তাই”।
“ছোট ইলিশ বইতে মানা পড়লে ধরা জরিমানা”। ইত্যাদি।।
২৩ সেন্টিমিটার বা ৯ ইঞ্চি সাইজের ইলিশ বিক্রি, কেনা ,পরিবহন এমন কি রান্না না করার বার্তা রয়েছে এখানে।
মাছ বাজারে মাছ কিনতে এসে জনৈক ভদ্রলোক এই পোস্টার দেখে বললেন ইলিশ রক্ষার জন্য হলদিয়া ব্লক মৎস্যদপ্তরের এমনসব প্রশংসনীয় উদ্যোগ আজকের ইলিশ রক্ষায় অন্যতম ভূমিকা রাখবে নিঃসন্দেহে বলা যায় তবে সাথে দরকার গণমানুষের ব্যাপক সচেতনতা।


No comments:
Post a Comment