আসানসোল তুলসীরানি স্কুলে শুরু হল স্মার্ট ক্লাস ৷শুক্রবার স্মার্ট ক্লাসের উদ্বোধন করেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ার ম্যান আশীষ কুমার দে ৷ এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলার ও স্কুলের শিক্ষা সেলের সদস্য গুরুদাস চ্যাটার্জী ৷ উদ্বোধনী অনুষ্ঠানে আশীষ দে বলেন শিক্ষার মান উন্নয়নের সাথে রাজ্য সরকার যেমন এগিয়ে এসেছে ৷তেমনই স্কুল কমিটিগুলি তাদের অভিনব ভাবনায় শিক্ষাকে আরও আকর্ষণীয় করে তুলছে ৷যা অবশ্যই সাধুবাদ ও প্রশংসা পাওয়ার যোগ্য ৷স্কুলের প্রধান শিক্ষক শ্যামল কুমার দত্ত বলেন , প্রাথমিক পর্যায়ে একটি ক্লাস রুমকে স্মার্ট ক্লাসের আওতায় আনা হলেও আগামীদিনে আমরা সমস্ত ক্লাস রুমকে এর আওতায় নিয়ে আসবো ৷

No comments:
Post a Comment