স্ত্রী-সন্তানদের নিয়ে ফুরফুরে মেজাজে শাহরুখ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 2 July 2018

স্ত্রী-সন্তানদের নিয়ে ফুরফুরে মেজাজে শাহরুখ


বলিউডে দীর্ঘ সময় ধরে রাজত্ব করছেন শাহরুখ খান। তার সন্তান হিসেবে জন্মসূত্রেই তারকা বনে গেছেন আরিয়ান, সুহানা ও আব্রাম। তাদের সামান্য খুনসুটিও সংবাদ মাধ্যমের খবরের শিরোনাম হয়।
এবার শাহরুখের পারিবারিক ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। শাহরুখকন্যা সুহানা তার বাবাকে চুমু দিচ্ছেন। অন্য একটি ছবিতে আরিয়ান ও আব্রামকে নিয়ে বেশ আয়েশি ভঙ্গিতে বসে আছেন শাহরুখ।
অনেকদিন ধরেই আনন্দ এল রাই পরিচালিত ‘জিরো’সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন শাহরুখ। প্রায় এক মাস ছিলেন যুক্তরাষ্ট্রে। ফলে পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন এই তারকা। তাই পরিবারের সঙ্গে সময় কাটাতেই এবার ছুটে গেলেন স্পেনে।
শাহরুখের স্ত্রী গৌরী খান পারিবারিক একটি ছবি পোস্ট করেছেন অনলাইন দুনিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, বার্সেলোনার রাস্তায় দুই ছেলে আরিয়ান ও আব্রামের সঙ্গে বসে রয়েছেন শাহরুখ খান। অন্য একটি ছবিতে সুহানা চুমু দিচ্ছেন তার বাবাকে।
এই ছবিগুলো বলে দিচ্ছে, সিনেমার ব্যস্ততায় পরিবার থেকে মোটেও দূরে থাকেন না শাহরুখ। শত ব্যস্ততার মাঝেও নিজের পরিবারকে আগলে রাখেন তিনি। শাহরুখের এই পারিবারিক ছবি শোবিজ জগতের জন্য অনুপ্রেরণা বলে মনে করেন কেউ কেউ।
শোবিজে কাজের জন্য সংসারে সময় দেয়া যায় না। শোবিজ তারকাদের সংসার ভেঙে যায়, তার বিপরীতে এই ছবিগুলো যেন অন্য বার্তা দিয়ে যাচ্ছে। শত ব্যস্ততার মাঝেও চাইলেই পরিবারকে সময় দেয়া যায়। শাহরুখ খান যেন এটাই প্রমাণ করলেন।

No comments:

Post a Comment

Post Top Ad