নালা থেকে শিবলিঙ্গ...!! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 27 July 2018

নালা থেকে শিবলিঙ্গ...!!



চাষের জমির জল সরবরাহ নালা থেকে শিবলিঙ্গ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ৷ঘটনাটি আসানসোল পুরসভার ১০৫ নং ওয়ার্ড তথা ডিসেরগড় চাপাপাড়া এলাকার ৷ বৃহস্পতিবার বিকেলে চাষের জমির দেখভাল করতে গিয়ে স্থানীয় বাসিন্দা কাঞ্চন মল্লিক ও তার ভাইপো চাষের জমির জল সরবরাহ নালাতে এই পাথরের ৫ ইঞ্চি মত অংশ নালার বুকে জেগে থাকতে দেখে ৷ পাশেই একটি গাছকে স্থানীয় অধিবাসীরা নিজেদের বিশ্বাসে পুজো করত দীর্ঘদিন ধরে ৷ কাঞ্চন মল্লিক বিষয়টি বুঝে মাটি খুড়ে এই শিবলিঙ্গ বের করে ও গাছ তলায় প্রতিস্থাপন করে ৷ এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় প্রচুর লোক জমায়েত হতে থাকে ৷ শেষ পর্যন্ত এলাকায় উপস্থিত হয় স্থানীয় কাউন্সিলার অভিজিৎ আচার্য ৷ শ্রাবণ মাসে স্থানীয়দের দাবি মেনে তিনি এলাকায় মন্দির বানানোর প্রতিশ্রুতি দেন ৷

No comments:

Post a Comment

Post Top Ad