কুয়োতে গোখরো ! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 28 July 2018

কুয়োতে গোখরো !



পানিয় জলের কুয়োতে বিরাট বিষধর গোখরো সাপ। তা দেখেই আতঙ্কিত গ্রামের মানুষ। মালবাজার মহকুমার চেল কলোনী এলাকার ঘটনা।

শনিবার সকালে চেল কলোনীর সূর্য সরকারের স্ত্রী মমতা সরকার কুয়ো থেকে জল তুলতে গিয়ে দেখেন কুয়োর মধ্যে বিরাট এই সাপটিকে। তা দেখেই পালিয়ে ঘরে চলে আসেন। এরপর তার চিৎকারে আশেপাশে থেকে লোকজন ছুটে আসে। দেখা যায় সাপটি কুয়োর জলে ভাসছে। কুয়ো থেকে ও পরব ওঠার জন্য বার বার চেষ্টা করেও উঠতে পারছে না।

এরপর স্থানীয় মানুষ এলাকার সেচ্চা সেবি সংগঠন আসিক আলী এবং শুভঙ্কর বসাক কে ডেকে আনেন। বহু চেষ্টা করে তারা সাপ টিকে কুয়ো থেকে বের করেন। এরপর সাপ টিকে বস্তা বন্দি করে নিয়ে যান। জানা গেছে তার ঘেরা বন দপ্তরের হাতে তুলে দেবে সাপ টিকে।

মমতা সরকার জানিয়েছেন, রাতের বেলায় যদি আমরা কুয়ো থেকে জল তুলতে যেতাম, তা হলে বড় বিপদ ঘটে যেত। তবে কিভাবে কুয়োর মধ্যে এই সাপ এল তা কেউ বলতে পারছেনা।

No comments:

Post a Comment

Post Top Ad