ক্যান্সারে আক্রান্ত সোনালী! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 4 July 2018

ক্যান্সারে আক্রান্ত সোনালী!


বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনালী বেন্দ্রে মরণব্যাধি রোগ ক্যান্সার রোগে আক্রান্ত। বর্তমানে তিনি ক্যান্সারের চূড়ান্ত পর্যায়ে রয়েছেন বলে এক টুইটের মাধ্যমে নিজেই জানিয়েছেন।
আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের পোস্টে সোনালী লিখেছেন, ‘যখনই তুমি খারাপ কিছু কম আশা করবে তখনই জীবন তোমাকে বাঁকা পথে নিয়ে যাবে। সম্প্রতি পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে আমার চূড়ান্ত পর্যায়ে ক্যান্সার ধরা পড়েছে এবং সেটা শরীরে ছড়িয়ে পড়তে শুরু করেছে। যেটা আমি কখনওই আশা করিনি। একটা ব্যথা হচ্ছিল। সেটা পরীক্ষা করতেই ক্যান্সার ধরা পড়ে। আমার পরিবার ও বন্ধুরা আমার পাশে আছে। আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ।’
তবে ক্যান্সারে আক্রান্ত হলেও তিনি যে ভেঙে পড়েননি, বিষয়টি তার লেখাতে স্পষ্ট।
সোনালী আরও লিখেছেন, ‘এখন এর মোকাবিলা করা ছাড়া আর উপায় নেই। চিকিৎসকরা যতটা সম্ভব দ্রুত পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছেন। আমি বর্তমানে নিউ ইয়র্কে চিকিৎসা নিচ্ছি। তবে আমি আশাবাদী এবং প্রতিটা পদক্ষেপে লড়াই করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ।’
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, বেশকিছুদিন আগে জনপ্রিয় রিয়েলিটি শো ‘ইন্ডিয়াস বেস্ট ড্রামেবাজ’-এর বিচারকের ভূমিকায় ফিরে বেশ খুশি ছিলেন সোনালী। তবে গত সোমবার ব্যক্তিগত কারণ দেখিয়ে শো'র বিচারকের ভূমিকা থেকে সরে দাঁড়ান তিনি। আর এর পরেই তার ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর মিলল।
প্রসঙ্গত কিছুদিন আগেই জনপ্রিয় অভিনেতা ইরফান খানেরও নিউরো এন্ড্রোক্রাইন ক্যান্সারের মতো জটিল ব্যাধিতে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। তিনিও এই মুহূর্তে লন্ডনে চিকিৎসা নিচ্ছেন।

No comments:

Post a Comment

Post Top Ad