আসানসোল কলকাতা রুটে চালু নতুন দুটি বাস পরিষেবা! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 8 July 2018

আসানসোল কলকাতা রুটে চালু নতুন দুটি বাস পরিষেবা!



আসানসোল :পশ্চিমবঙ্গ পরিবহন ব্যবস্থার উন্নতির লক্ষ্যে দঃ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পক্ষ থেকে আসানসোল কলকাতা রুটে শীতাতপ নিয়ন্ত্রীত দুটি বাস সার্ভিস চালু করা হয়।

রবিবার সকালে আসানসোলের চেলিডাঙা মোড় থেকে আসানসোল কলকাতা ও আসানসোল করুণাময়ী এই দুটি বাস সার্ভিস চালু করা হয়। এই অনুষ্ঠান উপলক্ষে আসানসোলের চেলিডাঙা মোড়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম - আইন ও জন স্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী মলয় ঘটক , দঃ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কর্ণধার কীরণ কুমার গোদালা , মহকুমা শাসক প্রলয় রায় চৌধুরী , এম আই সি অভিজিৎ ঘটক ,গুরুদাস চ্যাটার্জী অনিমেষ দাস সহ , ভুবনেশ্বর মুখার্জী সহ আরো অনেকে ৷ এদিনের অনুষ্ঠানে সবুজ পতাকা দেখিয়ে বাসগুলির যাত্রা শুরু করেন মন্ত্রী।এদিনের অনুষ্ঠানে সবুজ পতাকা দেখিয়ে বাসগুলির যাত্রা শুরু করেন মন্ত্রী মলয় ঘটক ।তিনি বলেন যাত্রী পরিষেবার স্বার্থে আগামী দিনে আরো অনেকগুলি বাস পরিষেবা শুরু করা হবে ৷ তৈরী হবে আধুনিক বাস স্ট্যাণ্ড ৷ অন্যদিকে কীরণ গোদালা বলেন আসানসোল -মালদা ,আসানসোল -শিলিগুড়ি সহ আগামীদিনে আরো অনেকগুলি বাস পরিষেবা শুরু করা হবে ৷পূর্বের থেকে এখন পরিষেবা উন্নত হওয়ায় এই সংস্থা লাভের মুখ দেখেছে৷সে কারণে এই আর্থিক বছরে তারা পরিষেবার উন্নতির সাথে ১৬০ কোটি টাকা লাভের লক্ষ্য মাত্রা ঠিক করেছে ৷

No comments:

Post a Comment

Post Top Ad