মালদা মেডিক্যাল হাসপাতাল পরিদর্শনে মেডিক্যাল কাউন্সিলের চেয়ারম্যান! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 31 July 2018

মালদা মেডিক্যাল হাসপাতাল পরিদর্শনে মেডিক্যাল কাউন্সিলের চেয়ারম্যান!





অর্ক রায়, মালদা:   মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল পরিদর্শন করে ভুয়সী প্রশংসা নির্মল মাঝির।
কিছুক্ষণের জন্য মালদা এসে মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল পরিদর্শনে করে মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের কর্তৃপক্ষকে ভুয়সী প্রশংসা করলেন রাজ্য মেডিকেল কাউন্সিলের চেয়ারম্যান নির্মল মাঝি। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ মেডিকেল পরিদর্শনে আসেন তিনি। হাসপাতালে ঢুকেই চলে যান মাদার অ্যান্ড চাইল্ড হাবে। সেখানে বেশ কয়েকজন মায়ের সঙ্গে কথা বলেন তিনি। কোলে তুলে নেন কয়েকটি বাচ্চাকে। হাব থেকে নেমে তিনি এক প্রসূতির হাতে সবুজশ্রী প্রকল্পের গাছ তুলে দেন। এরপর হাসপাতালের রান্নাঘরেও যান তিনি। সমস্ত খাবারের মান রান্নাঘরের পরিবেশ এমনকি পরিবেশন করার পাত্র গুলিও তিনি খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন।
হাসপাতাল পরিদর্শনের পর সংবাদমাধ্যমকে নির্মলবাবু বলেন, গত বছর কয়েকবার তিনি এই হাসপাতাল পরিদর্শনে আসেন। এবছরও তিনি ৩ বার এই মেডিকেলে এসেছেন। এর আগে তাঁর কাছে রোগী ও তাঁদের পরিজনরা বিভিন্ন বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। কিন্তু এদিন তিনি অন্তত ১৮ জন প্রসূতির সঙ্গে কথা বলেছেন। কেউ তাঁর কাছে ক্ষোভ প্রকাশ করেননি। হাসপাতালের রান্নাঘরও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। খাবারের মানও অত্যন্ত ভালো। সব দেখে তিনি আনন্দিত। এসবই মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগের ফল। খুব দ্রুত এখানে ট্রমা ইউনিটের সূচনা হবে। মালদা মেডিকেলে কর্মীর অভাব অনেকটাই কমেছে। যেটুকু অভাব রয়েছে, সেটাও খুব তাড়াতাড়ি মিটিয়ে ফেলা হবে।

No comments:

Post a Comment

Post Top Ad