চুরি হয়ে গেল পোষা ভূত - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 28 July 2018

চুরি হয়ে গেল পোষা ভূত




পুকুর চুরির কথাও সত্যি হতে পারে। কিন্তু ‘ভূত চুরি’ ব্যাপারটা কতটা বিশ্বাসযোগ্য? না, ত্রৈলোক্য মুখুজ্যে বা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গপ্পো নয়, এমন ঘটনা সত্যিই ঘটেছে বলে দাবি করছে ব্রিটেনের এক পানশালা।
বোল্টনের দ্য ইয়ে ওল্ড ম্যান অ্যান্ড সাইথ নামের ৭৬৫ বছরের পুরনো পাব সম্প্রতি জানিয়েছে, তাদের দীর্ঘকালের পোষা ভূত চুরি গিয়েছে। তাদের দাবি, এই ভূতটি ডার্বির সপ্তম আর্ল জেমস স্ট্যানলির প্রেতাত্মা। ১৬৫১ সালে তাঁর মুণ্ডচ্ছেদ করা হয়। ‘প্রমাণ’ হিসেবে পাব-এর পক্ষ থেকে বেশ কিছু ফোটোগ্রাফও সোশ্যাল মিডিয়া পোস্ট করা হয়েছে।
পাব কর্তৃপক্ষ জানাচ্ছে, ভূতটি কিছুদিন হল নিখোঁজ। সম্ভবত সে ‘চুরি’ গিয়েছে। এবং এই ‘চুরি’-র জন্য তারা দায়ী করছে লু পিঙ্গিয়ুয়ান নামের জনৈক চিনা শিল্পীকে। লু তাঁর ওয়েবসাইটে জানাচ্ছেন, তিনি ভূতটিকে ধরেছিলেন এবং ব্রিটেনের ‘সাম্রাজ্যবাদী অতীত’-এর প্রতীক হিসেবে ভূতটিকে গাপ করেছেন। তাঁর এক প্রদর্শনীতে তিনি ভূতটিকে হাজির করবেন।
পাব-এর তরফ থেকে জানানো হয়েছে, কোনও কথাই তারা শুনতে চায় না। তারা তাদের ভূতকে ফেরত চায়। ভূত চুরি যাওয়ায় পানশালার ‘স্বাভাবিক’ পরিবেশ বিনষ্ট হয়েছে। লু-এর প্রদর্শনী শেষ হলেই অবিলম্বে যেন তাকে ফেরত পাঠানো হয়। পাবের মালিক রিচার্ড গ্রিনউড আরও জানিয়েছেন, যে চেয়ারে স্ট্যানলির ভূত বসতো, সেটাও খোয়া গিয়েছে। ভূতের সঙ্গে সেটাও ফেরত চান তাঁরা।

No comments:

Post a Comment

Post Top Ad