স্নান করতে গিয়ে আর ফিরল না ছাত্র! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 27 July 2018

স্নান করতে গিয়ে আর ফিরল না ছাত্র!



আসানসোল পুরসভার অন্তর্গত ২৩ নং ওয়ার্ড তথা আজাদ নগর বস্তি এলাকায় নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যায় এক ছাত্র ৷ স্থানীয় হাজি কদম স্কুলের একাদশ শ্রেণির ছাত্র মহঃ শাওন (১৭), সকাল ১১টা নাগাদ নমাজ পড়ার আগে গাড়ুই নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ৷ ঘটনাস্থলে আসানসোল উত্তর থানার পুলিশ এসে পৌঁছায় ৷ পাশাপাশি পরিবারের সাথে যোগাযোগ করেন স্থানীয় কাউন্সিলার ওয়াসিমূল হক , এমআইসি পূর্ণশশী রায় , এমআইসি অভিজিৎ ঘটক সহ আরো অনেকে ৷ মহঃ শাওনকে উদ্ধারের জন্যে দমকল বিভাগকেও খবর দেওয়া হয় ৷তবে বৃষ্টির কারণে নদীতে জলের স্রোত থাকায় শাওনকে খুজে পাওয়া যায়নি ৷ তবে বেলা ৩:৩০ নাগাদ শাওনের দেহ নদীতে ভেসে ওঠে ৷ পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে আসানসোল জেলা হাসপাতালে পাঠায় ৷

No comments:

Post a Comment

Post Top Ad